ছুটির দিনে সামান্য উপকরণে চটজলদি বানিয়ে নিন ৩টি নিরামিষ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে অনেক সময়ে হঠাৎ হাজির হন অতিথি। বলা নেই কওয়া নেই অতিথি হাজিরল হলে তাঁকে আপ্যায়ন না করে তো ছাড়া যায়না। কিন্তু ঘরেও তেমন কিছু নেই। তবে ঘরে কয়েকটি উপকরণ থাকলে খুব সহজেই রান্না করে নেওয়া যায় এমন এক পদ, যা খেলে অতিথি হাত চাটতে বাধ্য। এখনে রইল কয়েকটি নিরামিশ পদের রেসিপি।

পটল পোস্ত

বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য নুন দিয়ে পোস্ত মিহি করে বেটে নিতে হবে। কড়াইতে সরিষার তেল দিয়ে পটলের টুকরো গুলো লালচে করে ভেজে নিয়ে বেটে রাখা পোস্ত দিয়ে ১ মিনিট মতো নেড়েচেড়ে নিতে হবে। এবার পোস্তের জলটা দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদমতো নুন দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে দিন। শুকনো হয়ে এলে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে‌ নিন। বেশ একটু ঝরঝরে হবে।

সজনে বড়ির পোস্ত

২-৩ টে শুকনো লঙ্কা আর সামান্য নুন দিয়ে পোস্ত মিহি করে বেটে নিতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে আলুর টুকরো গুলো লালচে করে ভেজে নিতে হবে।  কচি সজিনা ডাটার টুকরো গুলো দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে বেটে রাখতে হবে। পোস্ত দিয়ে ১ মিনিট মতো নেড়েচেড়ে নিতে হবে। এবার পোস্তবাটা ধোয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদমতো নুন দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে দিন। শুকনো হয়ে এলে নামিয়ে‌ নিন।

আলু বড়ি পোস্ত

২-৩ টে লঙ্কা আর সামান্য নুন দিয়ে পোস্ত মিহি করে বেটে নিতে হবে। অন্যদিকে আলুর টুকরো আর বড়িগুলো ভেজে নিতে হবে। এবার তাতে পোস্ত বাটা দিয়ে স্বাদমতো নুন দিয়ে জল দিয়ে দিন। আলু সিদ্ধ হলে আর পোস্তের ঝোল একটু মাখামাখা হলে নামিয়ে নিন। আলু বড়ি পোস্ত ভাতের সঙ্গে দারুন লাগে

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা