ভারী দুল পরে কানে ব্যথা ? তবে রাখিতে কাজে লাগান এই ৫ টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই রাখি উৎসব। হাতে আর কিছু সময়। সোমবার পালিত হতে চলেছে রাখি। এইদিনে কেমন সাজ হবে, তাই নিয়ে কী চিন্তাভাবনা শুরু করেছেন ?  এই দিন যদি আপনি ট্র্যাডিশনাল পোশাক পরেন তবে মানানসই দুল পরাও প্রয়োজন। আবার অনেকেই আছে দুল পরলেই কানে ব্যথা শুরু হয়ে যায়।যন্ত্রণার চোটে নিজের শখও বিসর্জন দিতে হয়। তবে যারা এই ধরনের কথা ভাবছেন তাঁদের জন্য রইল কিছু টিপস। কানে ব্যথার সমস্যাও বাগে আনতে পারবেন সহজেই। জেনে নিন তবে কেমন ধরনের দুল পছন্দ করবেন।

ময়শ্চরাইজার লাগান : কানে দুল পরার আগে ময়শ্চরাইজার লাগিয়ে নিন ভাল করে। এরপর কানের দুলের ডাঁটাতে একটু নারকেল তেল লাগিয়ে নিন। এরপর কানে দুল পরুন। দুল পরার অন্তত ১৫ মিনিট আগেই এই ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নিন আপনার কানে। তবে সংবেদনশীল ত্বক হলে চিকিৎসকের পরামর্শ নিন।

রাতে দুল পড়ে ঘুমোবেন না :  অনেকে আছেন যারা কানে ভারী দুল পড়ে ঘুমিয়ে পরেন। ফলে সকালে উঠে কান ফুলে ঢাক। এই ভুল করবেন না। কাজ হয়ে গেলে ঘুমোনোর আগে অবশ্যই কান থেকে দুল খুলে ভাল করে কানের ফুটো পরিস্কার করে নিন। এরপর ময়েশ্চরাইজার বা অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এতে কানে ক্ষত তৈরি হবে না।

হালকা ওজনের দুল : কানের দুল হওয়া চাই হালকা ওজনের। বড় দুল পরুন কিন্তু হালকা ওজনের পরুন। এতে সৌন্দর্য্যও থাকবে আবার কানের যত্নও রাখা হবে। এখন অনেক অক্সিডাইজ বা কাপড় দিয়ে তৈরি ডিজাইনার দুল পেয়ে যাবেন। সেগুলোর মধ্যে যেকোন একটা বেছে নিতেই পারেন। যদি আপনি কুর্তি পরেন তাহলে তো সোনাই সোহাগা।

টানা চেন :  আপনি যদি ট্র্যাডিশনাল সাজ পরেন, তাহলে অবশ্যই টানা চেন ব্যবহার করতে পারেন। বাজারে এটি ম্যাচিং পাওয়াই যায়। এটি পরে খুব আরাম পাওয়া যায়।

সাপোর্ট প্যাচ : কানের দুল পরার জন্য অনেক সাপোর্ট প্যাচও কিনতে পাওয়া যায়। এগুলো দিয়ে আপনি কানের দুল পরুন। আর তখন কানে ব্যথাও কম হবে। আপনি যখন কোনও ভারী দুল পরছেন, তখন এই ধরনের সাপোর্ট প্যাচ পরতে পারেন। এই সাপোর্ট প্যাচ হয় ট্রান্সপারেন্ট এবং নরম।

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড