৫০ হোক বা ৬০ শরীর থাকবে ফিট, জেনে নিন লাবণ্য বজায় রাখবেন কী করে ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  দেহের ফিটনেস লাবণ্য ধরে রাখতে কে না চায়। এরজন্য জিম, ডায়েট কোনোটাই বাদ রাখে না অনেকেই। খিদের ঘাটতি মেটাতে তো আমরা খেয়ে থাকি, পুষ্টির ঘাটতি মেটে কিসে জানা আছে ? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পুষ্টির চাহিদাও পরিবর্তিত হয়। জেনে নিন কোন কোন খাবারের তালিকায় শরীর থাকবে ফিট, সঙ্গে বাড়বে জেল্লা।

যেহেতু আমাদের শরীরে ৪০ বছর বয়সের পর থেকে শরীরে নানান পরিবর্তন ঘটতে শুরু করে। পেশী হ্রাস, হরমোনের পরিবর্তন ঘটতে থাকে। তাই পাতে বেশকিছু খাবার রাখলে শরীর থাকে একেবারে ফিট। এগুলোকে সুপার ফুড ও বলা হয়ে থাকে।

ব্রকলি: এতে আছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের বিভিন্ন অসুখ থেকে দেহকে রক্ষা করে এবং শরীরের বুড়িয়ে যাওয়ার গতিকে কমিয়ে দেয়।

পালং শাক : পালং শাকে প্রচুর পরিমানে লুটেইন আছে যা শরীরের বুড়িয়ে যাওয়া রোধ করে এবং ত্বকের জেল্লা বাড়ায়। শরীর রাখে ফিট।

বাদাম,ভিটামিন ই :  আমন্ড, কাজু, বাদাম এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের মেরামতের কাজ করে। UV রে-এর ক্ষতি থেকে রক্ষা করে ত্বককে। গবেষণায় দেখা গিয়েছে এটি মেনোপজের সময় নিয়মিত খেলে বলিরেখা তাড়াতাড়ি পড়তে বাঁধা দেয়। ত্বক রাখে সতেজ।

বেদানা :  এতে আছে এমন অনেক পুষ্টিগুণও রয়েছে যা বার্ধক্যজনিত লক্ষণগুলি কমাতে সাহায্য করে। এমনকী জ্বর সর্দিতে এটি নিয়মিত খেলে দ্রুত আরোগ্যলাভ করা যায়।

সামুদ্রিক মাছ : শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করে সামুদ্রিক মাছ। তাই সামুদ্রিক মাছ খেতে পারেন। এতে শরীর থাকে চাঙ্গা।

হলুদ ও সবুজ শাক:  কাঁচা হলুদ ও সবুজ শাকপাতা খেতে পারলে তো কোন কথাই নেই। ত্বক ভালো রাখার জন্যে নিয়মিত সবুজ শাকসবজি খাওয়া প্রয়োজন। এগুলো ত্বকের অন্দরে কোলাজেন উৎপাদন বাড়াবে।দাগছোপ মিলিয়ে যাবে। ডার্ক সার্কেল কমাতে সাহায্য করবে।

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে জলাশয়ে তলিয়ে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ