এই মুহূর্তে

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

নিজস্ব প্রতিনিধি : শীতকালের শুরুতেই সর্দি-কাশি থেকে শুরু করে একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। তার মধ্যে রয়েছে শীতকালীন অ্যালার্জি। বাতাসে ধুলোবালি, ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় এই এলার্জি দেখতে পাওয়া যায়। তাই শুরু থেকে সমস্যার সমাধান করতে হবে। শীতকালে তীব্র ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া শরীরে যেমন আরাম দেয়, তেমন একাধিক সমস্যা ডেকে আনে। মরশুম বদলের এই সময় খুব সতর্ক থাকতে হবে। এলার্জি যেকোনো সময় হতে পারে। শীত, গ্রীষ্ম, বর্ষা যেকোনও ঋতুতে এর আগমন হতে পারে। তবে সমস্যা থেকে মুক্তি পেতে হাতের মুঠোয় রয়েছে সমাধান।

শীতকালীন এলার্জির উপসর্গ

শীতকালে অনেক সময় ঘন ঘন হাঁচি, গলায় খুসখুস করা, নাক দিয়ে জল পড়া, কানে অস্বস্তি, চোখ জ্বালা, নাক বন্ধ হয়ে যাওয়ার মত লক্ষণ দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে জ্বর ও ত্বকে সংক্রমণ দেখা দেয়। তাই প্রথম থেকে সতর্ক হতে হবে।

এলার্জি ঠেকাতে যে সকল নিয়ম মানতে হবে-

আলমারি থেকে বের করে শীতের পোশাক সরাসরি ব্যবহার করা উচিত নয়। সেই সকল পোশাক একবার রোদে দিয়ে নিতে হবে। যাদের অ্যালার্জির প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খোলামেলা ঘরের ব্যবস্থা করতে হবে। কার্পেট ও বন্ধ ঘরে ধুলো জমে থাকার সম্ভাবনা থাকে। তাই সেখান থেকে অ্যালার্জির সম্ভাবনা বেশি। তাই ঘর সব সময় পরিষ্কার ও হাওয়া চলাচলের জায়গা রাখতে হবে।

পোকামাকড়ের উপদ্রব দূর করতে হবে। বাড়িতে পোকামাকড় বাড়লে অ্যালার্জির পরিমাণ বাড়তে পারে।

বিছানার চাদর, বালিশের কভার, পর্দা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস নিয়মিত পরিবর্তন করতে হবে। কোনওভাবে ধুলো যাতে জমতে না পারে তার ব্যবস্থা করতে হবে।

ঘর থেকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। শীতের শুরুতে সামান্য সতর্কতা অ্যালার্জি থেকে সাধারণ মানুষকে অনেকটাই দূরে রাখতে সাহায্য করে।

সবার শেষে অ্যালার্জির সমস্যা বেশি হলে নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চশমা দীর্ঘদিন ঝকঝকে ও ব্যবহারযোগ্য রাখতে খেয়াল রাখুন এই বিষয়গুলি

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ