চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সবেতেই ধনেপাতা ব্যবহার করছেন ? জেনে নিন রোজ খেলে কী হয়!

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ধনেপাতা ছাড়া রান্না! উফ ভাবাই যায় না। শুধু কি রান্নায় নাকি! স্ন্যাকস থেকে শুরু করে ব্রেকফাস্টে, মুড়িতে, চাটনিতে সবেতেই চাই ধনেপাতার ছোঁয়া। আর হবে নাই বা কেন! ধনেপাতা যে কোনও খাবারের স্বাদকে বহগুণ বাড়িয়ে তোলে। আপনি জানলে অবাক হবেন শুধু কি স্বাদে, ভিটামিন সি সহ ক্যালসিয়ামে পুষ্টিগুণে ভরপুর এই পাতা। জেনে নিন এর উপকারিতা সম্পর্কে।

প্রাচীনতম মশলাগুলির মধ্যে একটি হল ধনিয়ার সবুজ পাতা যা ধনে পাতা নামে পরিচিত। বহু বছর বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি। ধনেপাতা খেলে কি উপকার হয় জেনে নিন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : ধনেপাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে-সহ অনেক পুষ্টি উপাদান, যা সংক্রমণ ও রোগ থেকে শরীরকে রক্ষা করে।

পরিপাকতন্ত্র ভাল রাখে : ধনে পাতা পেটের স্বাস্থ্যের জন্য উপকারী। এর অনেক ঔষধি গুণ রয়েছে। এটি স্বাস্থ্যের জন্য উপকারী। ধনেপাতা হজম শক্তি বৃদ্ধি করে।পরিপাকতন্ত্র ভাল রাখে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় : ধনেপাতা খেলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়। এটি মস্তিষ্ককে তীক্ষ্ণ করে। এটি আলঝেইমার রোগের জন্য উপকারী।

এছাড়াও এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে, ভালো কোলেস্টেরল বাড়ায়।

সচেতনতা :  আপনার ডায়েটে ধনেপাতা রাখবেন কি না এবং স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ