তেতো দেখলেই নাক সিঁটকোচ্ছেন! জেনে নিন পুষ্টির খনি উচ্ছের ম্যাজিক

Share:

নিজস্ব প্রতিনিধি : থলে নিয়ে বেরিয়ে বাজারে ভাবছেন কি কিনবেন! আর উচ্ছে দেখেই চোখ সরিয়ে নিচ্ছেন! আপনি কি জানেন এই গরমে শরীরের সমস্ত রোগব্যাধি দূর হবে এই উচ্ছে খেলেই।এমনকী দেহে পুষ্টির ঘাটতিও মিটে যাবে। শরীরে ভরপুর পুষ্টির জোগান দিতে তাই অত না ভেবেই ঝট করে কিনে ফেলুন। পরিবারের সদস্যরা থাকবে সুস্থ সবল।

বিশেষজ্ঞরা বলছেন, ১০০ গ্রাম উচ্ছেতে রয়েছে ২১ ক্যালোরি, ২ গ্রাম ফাইবার, ৪ গ্রাম কার্ব। সেই সঙ্গে এই সবজিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট, পটাশিয়াম, জিঙ্ক থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজের সন্ধানও মেলে। তাই এমন দাবদাহের মধ্যে উচ্ছেই পারে শরীর ঠান্ডা রাখতে।

ক্যানসার নিয়ন্ত্রণ : বিশেষত, পাকস্থলী, ফুসফুস এবং ন্যাসোফ্যারিংসের ক্যানসার প্রতিরোধের কাজে এই সবজির জুড়ি মেলা ভার। তাই সুস্থ থাকতে আজ থেকেই এই সবজিকে আপন করে নিন।

কোলেস্টেরলের মাত্রা :  এই সবজিতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান কিন্তু কোলেস্টেরলকে বশে আনে। তাই তো বিশেষজ্ঞরা সমস্ত হাইপারলিডিমিয়ায় ভুক্তোভোগীদের নিয়মিত উচ্ছে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

নো আস্যাডিটি : গ্যাস, অ্যাসিডিটির মতো জটিল সমস্যার ফাঁদে পড়তে না চাইলে অবশ্যই আপনাকে উচ্ছে খেতে হবে। এটি শরীর ঠান্ডা রাখে, সহজে পেট গরম হতে দেয় না।

বিশেষজ্ঞরা বারবার এই সবজির প্রশংসা করে থাকেন। এর উপকারিতা বহুমুখী। তাই বেশি না ভেবে এই গরমে উচ্ছে খেয়ে সুস্থ থাকুন ও সুস্থ রাখুন।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি