জগদ্ধাত্রী পুজোয় ঘোরার আগে ম্যাজিক্যাল ফেসপ্যাক মেখে আনুন ত্বকের জেল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর এবার শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। পুজো মানেই বন্ধু-পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো। জগদ্ধাত্রী পুজো বললেই মাথায় আসে চন্দননগরের কথা। আলোর মালায় সেজে ওঠে শহর। তা দেখতেই রাতের বেলা জমে ভিড়। দুর্গাপুজো- কালীপুজোয় রাত জেগে ত্বকের বেহাল অবস্থা। ভাবছেন এই রুক্ষ মুখ নিয়ে কীভাবে বের হবেন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আপনার চিন্তা দূর করতে রইল এক ম্যাজিক্যাল ফেসপ্যাক। যা নিমেষে ফেরাবে হারনো জেল্লা। জেনে নিন কীভাবে বানাবেন এই ফেস প্যাক…

১. একটি পাত্রে প্রথমেই নিন দু’ চামচ অ্যালোভেরা জেল। তাতে মেশান এক চামচ অলিভ ওয়েল, এক চামচ গ্লিসারিন ও দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে তার পর মিশ্রণটি মুখে মেখে রেখে কিছুক্ষণ মাসাজ করুন। তবে এই প্যাক লাগানোর আগে মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। পাঁচ মিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

২. অ্যালোভেরা জেলের সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে মিশ্রণটিকে মুখে, পিঠে, গলায় ভালো করে মাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন বাড়বে ত্বকের উজ্জ্বলতা।

৩. ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে ভালো করে মাসাজ করে কিছুক্ষণ রাখুন। তারপর পর উষ্ণ জলে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখ মুছে ফেলুন। বাইরে বের হওয়ার আগে এই পদ্ধতি দারুন কাজে দেয়।

৪. চন্দনগুঁড়ো ও গোলাপজল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি  করে মুখে লাগান। এতে ত্বকে শীতলতা আসে, রোদে পোড়া ভাব কমে আর ত্বক  একদম মসৃণ হয়ে যাবে বাড়বে জেল্লাও।

৫. বাইরে বের হওয়ার আগে প্রাকৃতিক স্ক্রাবার হিসবে এক চামচ চালের গুঁড়োর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে মুখে হালকা হাতে মাসাজ করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক মৃত কোষ সরিয়ে ত্বককে  মোলায়েম ও টানটান করে দেবে।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে