আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আপনি কী সুস্থ? শরীরের এই ১০টি লক্ষণই বুঝিয়ে দেবে……..

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য ঠিক আছে কিনা বোঝার জন্য আমরা সাধারণত বড় কোনও উপসর্গের অপেক্ষা করি। কিন্তু শরীর নিজেই প্রতিদিন কিছু ছোট ছোট সংকেত দেয়, যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি বা অস্বস্তিকর মনে করি। সম্প্রতি হার্ভার্ড প্রশিক্ষিত চিকিৎসক Dr. Saurabh Sethi এমন ১০টি  লক্ষণের কথা জানিয়েছেন, যা আসলে সুস্থ শরীরের ইঙ্গিত।

সুস্থ থাকার ১০ লক্ষণ হল 

১)গ্যাস হওয়া: খাবার হজমের সময় অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়া খাবার ভেঙে গ্যাস তৈরি করে।এটি একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া এবং দেখায় যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে কাজ করছে।
২)হালকা হলুদ প্রস্রাব: প্রস্রাবের রং যদি হালকা হলুদ হয়, তাহলে বুঝবেন আপনি যথেষ্ট জল পান করছেন এবং কিডনি ঠিকভাবে শরীরের বর্জ্য ছেঁকে বের করছে। খুব গাঢ় রং বা অন্য অস্বাভাবিক রং হলে অবশ্যই সতর্ক হওয়া দরকার।
৩)ব্যায়ামের সময় ঘাম হওয়া:শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘাম হওয়া জরুরি। ব্যায়ামের সময় ঘাম ঝরলে বুঝবেন আপনার শরীর ঠিকভাবে কুলিং সিস্টেম ব্যবহার করছে এবং ওভারহিট হওয়া থেকে নিজেকে বাঁচাচ্ছে।
৪)নিয়মিত মলত্যাগ:প্রতিদিন বা সপ্তাহে কয়েকবার নিয়মিত মলত্যাগ হওয়া একটি সুস্থ অন্ত্রের প্রধান লক্ষণ। এর মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় বর্জ্য বেরিয়ে যায় এবং হজম প্রক্রিয়া ঠিক থাকে।                                                                                     ৫)পেটের গুড়গুড় শব্দ:পেট থেকে শব্দ হওয়া মানে অন্ত্রের ভেতরে খাবার ও গ্যাস নড়াচড়া করছে। এটি প্রমাণ করে আপনার ডাইজেস্টিভ সিস্টেম সক্রিয় এবং কাজ করছে।
৬)মাড়ি থেকে রক্ত না পড়া:দাঁত ব্রাশ করার সময় যদি মাড়ি থেকে রক্ত না পড়ে, তাহলে বুঝবেন আপনার ওরাল হেলথ ভালো। রক্ত পড়া হলে তা ইনফ্লেমেশন বা অন্য সমস্যার লক্ষণ হতে পারে।
৭)কোল্ড ড্রিঙ্কের পর ঢেকুর:কার্বোনেটেড পানীয় খাওয়ার পর ঢেকুর ওঠা স্বাভাবিক। এটি পেটের অতিরিক্ত গ্যাস বের করে দেয় এবং ফোলাভাব কমাতে সাহায্য করে।
8)ত্বক চিমটি কাটলে দ্রুত ঠিক হয়ে যাওয়া:ত্বক চিমটি কাটার পর দ্রুত আগের অবস্থায় ফিরে এলে তা ভালো হাইড্রেশন এবং স্কিন ইলাস্টিসিটির ইঙ্গিত দেয়, যা সুস্থ শরীরের লক্ষণ।
৯)কানে ময়লা থাকা:কানের ময়লা আসলে ময়লা নয়, এটি কানের সুরক্ষা দেয়। ধুলো, জীবাণু আটকে রেখে কানের ভেতরকে নিরাপদ রাখে।
১০)ঠান্ডায় নাক দিয়ে জল পড়া:ঠান্ডা আবহাওয়ায় নাক দিয়ে জল পড়া শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি বাতাসকে উষ্ণ ও আর্দ্র করে ফুসফুসে প্রবেশ করাতে সাহায্য করে।

সব মিলিয়ে, এই ছোট ছোট লক্ষণগুলোই বলে দেয় আপনার শরীর সুস্থ আছে। তাই অকারণে চিন্তা না করে শরীরের এই স্বাভাবিক সংকেতগুলোকে বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ