তাপমাত্রা কমতেই চড়চড় করছে ঠোঁট? কোমল ও আর্দ্র রাখতে যা করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে শীতের মরশুম। কমছে তাপমাত্রা। মুখের ত্বক চড়চড় করার পাশাপাশি টান ধরছে ঠোঁটে। এই সময়ে মুখের পাশাপাশি সমানভাবে ঠোঁটের ত্বকের যত্ন নেওয়া দরকার। লিপ বাম ব্যবহার করলেও ঠোঁটকে নরম রাখতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। জেনে নিন কোন পদ্ধতি ব্যবহার করলে আর্দ্র এবং নরম থকাবে ঠোঁট।

১. স্ক্রাবার ব্যবহার করে ঠোঁটের মৃত চামড়া দূর করুন। ব্যবহার করতে পারেন সুগার স্ক্রাব। কিংবা একটি নরম টুথব্রাশ ও একটি নরম কাপড় নিয়ে ঠোঁটে আলতো করে কিছুক্ষণ ঘষে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে ঠোঁটে লিপবাম লাগিয়ে নিন।

২. এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করুন যাতে অতিবেগুনি রশ্মি ঠোঁটকে আঘাত না করে। রোদে ঠোঁট কালো ও পুড়ে যাওয়ার মতো নানা সমস্যা দূর করতে এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার জরুরি। ব্যবহার করুন এসপিএফ-১৫’র বা তার বেশি।

৩. রাতের বেলায় ভিটামিন-ই সমৃদ্ধ জোজোবা অয়েল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। রাতের বেলায় ত্বকের পরিচর্যা ত্বককে ভিতর থেকে সুস্থ রাখে।

৪. ঠোঁটে কিংবা ত্বক সব কিছুকেই উজ্জ্বল রাখতে প্রতিদিন বেশি করে জলপান করুন। নিজেকে হাইড্রেট রাখতে চেষ্টা করুন।

৫. যাঁদের ঠোঁট খুবই রুক্ষ তারা শুষ্ক লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হন। ঠোঁট ময়শ্চারাইজড রাখবে এমন ধরনের লিপস্টিক লাগাতে পারেন।

৬. অল্প হলুদ এবং আধ চা চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে প্যাক হিসেবে ঠোঁটে মেখে রাখুন কিছুক্ষণ, এতে ঠোঁট ভালো থাকবে ও নরম হবে।

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড