গরম সহ্য না হলে ছুটি কাটাতে ভুলেও যাবেন না এখানে

Share:

নিজস্ব প্রতিনিধি :  আপনার যদি গরম সহ্য না হয়, তবে ভুলেও এই জায়গাগুলি যাবেন না। না হলে বিপদে পড়বেন। গরম কাল এলে ঘুরতে যাবার কথা অনেকেই ভেবে থাকেন। বেশিরভাগ মানুষ খোঁজেন শীতের আমেজ। তবে শীতের আমেজ পেতে অনেকে চলে যায় তাঁদের স্বপ্নের দেশে। কিন্তু ছুটিতে গরম থেকে বাঁচতে যদি আপনি সেই গরমের জায়গাতেই বেড়াতে যান, তা হলে মোটেও সুখকর হবে না আপনার ছুটির দিনগুলো। তাই আপনি ভুলেও গরমকালে এইসমস্ত জায়গাগুলি যাবেন না।

জয়সলমীর :  ভারতের গোল্ডেন সিটি জয়সলমীর হল রাজস্থানের একটি অত্যন্ত আকর্ষণীয় শহর। মরুভূমির বুকে অবস্থিত এই শহর ‘হলুদ সোনালি বালি’র জন্য বিখ্যাত। তবে এইসময় গ্রীষ্মকালে জয়সলমীরের তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এটা জয়পুরের ক্ষেত্রেও। জয়পুরে গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং শুষ্ক। এখানকার তাপমাত্রা এতটাই বেশি যে বাইরে বেরানোই দায়।

চেন্নাই :  একেবারে সমুদ্রের উপকূলের কাছে অবস্থিত এমন একটি শহর হল চেন্নাই। যেখানে গরম পড়ে মারাত্মক এবং আর্দ্র জলবায়ু এই গরমের জন্য মূলত দায়ী।গরম আবহাওয়ায় অভ্যস্ত নয় এমন ব্যক্তিদের জন্য গরম কালে চেন্নাই ঘুরে আসা খুব ঝুঁকিপূর্ণ হবে।

গোয়া : তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে পৌঁছনো কোনও অস্বাভাবিক ঘটনা নয়। কারণ এটি একটি উপকূলীয় রাজ্য। ফলে এখানে আর্দ্রতা সব সময় বেশি থাকে। গোয়ায় গ্রীষ্মের গরম প্রচুর।কড়া সূর্যালোকের তেজে ঝলসানো অবস্থা হয় গোয়ায়। দিনের বেলার কড়া রোদে গোয়ার সৈকতে হাঁটা প্রায় অসম্ভব বলা চলে।

আগ্রা : বিশেষ করে তাজ মহল দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এখানে এসে ভিড় করে। এখানে দিনের বেলা গরমে এই স্মৃতি সৌধগুলি ঘুরে দেখতে প্রস্তুত না থাকেন, তা হলে এখানে যাওয়ার মোটেও উচিত কাজ হবে না। দিনের বেলার ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে খুব সাধারণ ঘটনা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে