৩০ বছর হলেই সতর্ক হন স্তন ক্যান্সার নিয়ে, কী কী লক্ষণ খেয়াল রাখবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে শরীরে বাসা বাঁধছে মারন রোগ ক্যান্সার। ফুসফুস, মুখ, মাথা, কোলনের সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারের পরিমাণ প্রতিদিন বাড়ছে। বেশি বয়সের মানুষের পাশাপাশি অল্পবয়সীদের মধ্যে এই রোগ বেশি করে বৃদ্ধি পাচ্ছে। ৩০ বছর পার করলেই বাড়ছে  স্তন ক্যান্সারের সম্ভাবনা। তাই ৩০ বছর হলেই সতর্ক হতে হবে।

বয়স বাড়লেই যে ক্যান্সার হবে এই ধারণা এখন ভুল প্রমাণিত হচ্ছে। শুধু মহিলারাই নয় পুরুষরাও এই রোগের আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না। সাধারণত ক্যান্সারের ডায়াগনোসিস অনেক সময়ই এত দেরিতে শুরু হয় যে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। তবে এখন স্তন ক্যান্সার ধরা অত্যন্ত সহজ হয়েছে। কিভাবে বুঝবেন স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিনা? তার জন্য পরীক্ষা করতে হবে লালা। এই পরীক্ষা বিজ্ঞানসম্মতভাবে নির্ভরযোগ্যভাবে সাফল্যা না পেলেও কিছু ক্ষেত্রে এই নিয়ে আলোচনা করা হয়েছে। লালার নমুনা পরীক্ষা করলেই ধরা পড়বে স্তনে টিউমার কোষের বৃদ্ধি হচ্ছে কিনা। স্তন ক্যান্সার টেস্ট করতে নতুন রকমের স্ক্রিনিং ডিভাইস তৈরি করা হয়েছে। লালার নমুনা থেকে ক্যান্সার কোষের লক্ষণ বুঝতে পারবে এই ডিভাইস। জানা গিয়েছে এই ডিভাইসটি অত্যন্ত ছোট। যে কেউ এই ডিভাইসে নিজের লালার নমুনা পরীক্ষা করতে পারবে। এই ডিভাইসে লাগানো স্ট্রিপে ধরা পড়বে রোগ। ওই পেপার স্ট্রিপে বায়ো সেনসর লাগানো রয়েছে। ওই স্ট্রিপে লাল আর নমুনা দিলে বায়োমার্কার ক্যান্সারকে ডিটেক্ট করবে। যদি শরীরে ক্যান্সার বাসা বাঁধে তাহলে শরীর তাকে রুখতে অ্যান্টিবডি তৈরি করবে।

ক্যান্সার সনাক্ত করায় প্রধান কাজ। সঠিক সময় ক্যানসার ধরা পড়লে রোগ সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু রোগ এতটাই দেরিতে ধরা পড়ে সে কোযগুলো নষ্ট হতে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয়। সবার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কী কী লক্ষণ-

ব্যাথাহীন ফোলা অংশ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্তনের কোনও অংশের রঙে পরিবর্তন হলে সেদিকে খেয়াল রাখতে হবে।

নিপলের গঠন পরিবর্তনও স্তন ক্যান্সারের লক্ষণ বোঝা যায়।

অকারণে ওজন কমতে শুরু করলে সাবধান হতে হবে।

মধ্য ত্রিশ থেকে স্তন ক্যান্সার নিয়ে সতর্ক হতে হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের