শুধু কাঁঠাল নয়, বীজেও লুকিয়ে নানান সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাজারে চলছে এখন কাঁঠালের মরশুম। ভাবছেন বাজারে গিয়ে কাঁঠাল কিনবেন ? কেনই বা নয়, কাঁঠাল স্বাদে পুষ্টিগুণে অনেক এগিয়ে। অনেকে তো বাগানে কাঁঠাল গাছ লাগিয়ে থাকে। কাঁঠাল পেকে টুসটুসে হয়ে গেলে, গাছ থেকে পেড়ে বাড়িতে বসে খাওয়া হয়। অনেকে কাঁঠাল তো খায় কিন্তু বীজ ফেলে দেয়। তবে জানেন কি, শুধু কাঁঠালে নয় এর বীজেও আছে নানা পুষ্টিগুণ। যা নানান রোগ থেকে মুক্তি দেয়। জেনে নিন বীজের স্বাস্থ্য উপকারিতা।

দৃষ্টিশক্তি বাড়াতে : কাঁঠাল বীজে রয়েছে প্রচুর ভিটামিন। যা চোখের জন্য খুবই জরুরি। যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন তারা চোখের যত্নে কাঁঠাল নিয়মিত খেতে পারেন। এছাড়াও এটি নাইট ব্লাইন্ডনেস (রাতকানা) এর মত সমস্যাও দূর করে।

ডায়াবেটিক রোগীদের জন্য : এতে উপস্থিত ফাইবার খাদ্যের কার্বোহাইড্রেট শুষে নেয়। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি বাড়তে পারে না। নিয়মিত কাঁঠালের বীজ খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ভীষন উপকারী।

ওজন নিয়ন্ত্রণে আনতে :  বীজের প্রভাবে কোলেস্টেরল কমে। সঙ্গে হজমের সুবিধাও হয়।তাই ওজনও কমে।

চুলের পরিচর্যায় : কাঁঠালের বীজে থাকা ভিটামিন এ চুলের স্বাস্থ্য ভালো রাখে। চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন। তাই আপনার ডায়েটে কাঁঠালের বীজ রাখতেই পারেন।

রক্তাল্পতায় : রক্তে হিমোগ্লোবিন বাড়ায় কাঁঠালের বীজে থাকায় আয়রন। যা অ্যানিমিয়া তথা রক্তাল্পতা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা : বর্ষাকালে বিভিন্ন রোগের সংক্রমণ বাড়ে। এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

উল্লেখ্য, এটিকে ভাজা, সেদ্ধ বা অনান্য সবজির সঙ্গে মিশিয়ে অথবা গুংড়ো করেও খেতে পারেন। তবে কখন কীভাবে খাবেন, কতটুকু রাখবেন এই নিয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন।

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

মাথায় ঝুলে ৯ কোটির মামলা, ভিআইপি নয়, ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজা’র দর্শন রাজপালের

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

তিনমাস আগে স্বামীর মৃত্যু, ঘরে পরপুরুষের সঙ্গে বিধবাকে দেখেই খুঁটিতে বেঁধে চুনকালি মাখাল স্থানীয়রা

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র