খালিপেটে কারিপাতা খেলে কী উপকার মেলে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের বাড়ির আশেপাশে বহু ছোট বড় গাছ থাকে, সেগুলোর উপকারিতা অপারিসীম। কিন্তু সেগুলির আমরা খোঁজ রাখি না। আর তেমনই একটি গাছ নিয়ে আলোচনা করব। গৃহস্থের বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায় কারি পাতার কাজ। বাড়ির বাগানের পাশাপাশি টবের মধ্যেও বেড়ে ওঠে এই গাছ। একদিন গাছ থেকে কয়েকটি পাতা নিয়ে রান্নায় দিলে একটা আলাদা গন্ধ পাওয়া যায়। পাশাপাশি এর উপকারিতা প্রচুর।

বহু মানুষ আছেন যারা রান্নায় কারি পাতা ব্যবহার করেন। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন কারি পাতা কাঁচা চিবিয়ে খেতে পারলে উপকার অনেকটা বেশি পাওয়া যায়। কারি পাতার নানা ধরনের ঔষধিগুণ রয়েছে। এই পাতায় রয়েছে ভিটামিন এ, বি, সি এর মত পুষ্টিগুণ। পাশাপাশি এরমধ্যে রয়েছে ক্যালসিয়াম ও আয়রন। প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে কারি পাতার ব্যবহার রয়েছে। সকালে ঘুম থেকে উঠে কয়েকটি কারি পাতা চিবিয়ে খেলে একাধিক উপকার পাওয়া যায়।

অনেকের হজমের সমস্যা হয়। সকালে উঠে কারিপাতা খেলে এনজাইম ক্ষরণ করতে সাহায্য করে। এর ফলে পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে তার মধ্যে থাকা ফাইবার শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। বিশেষ করে শরীরের মেদ জমে থাকলে তা সরিয়ে ফেলতে সাহায্য করে।

লিভার সুস্থ রাখতে গেলে কারিপাতা চিবিয়ে খেলে খুব ভালো হয়। কারিপাতা শরীরকে দূষণ মুক্ত রাখতে সাহায্য করে। তাই সকালে উঠে কারিপাতা চিবিয়ে খেলে ফ্যাটি লিভারের সমস্যা দূর হয়। চুল এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কারিপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিপাতার মধ্যে রয়েছে ভরপুর এন্টিঅক্সিডেন্ট। এটি ত্বক ও চুল সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিন বি, সি, ই এবং প্রোটিন চুলের প্রয়োজনীয় পুষ্টি জোগায়। ত্বকের দাগ, ছোপ বা ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে।

খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। কোলেস্টেরলের অক্সিডেন্ট এর সম্ভাবনা কমে। কারি পাতায় থাকা সুগন্ধ এবং এসেনশিয়াল অয়েল মনকে শান্ত রাখতে সাহায্য করে। স্ট্রেস দূর করতে সাহায্য করে। চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন এ বিটা ক্যারোটিনের জন্য চোখ সুস্থ থাকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের