দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হার্টের হাল ফেরাতে দারুণ কাজে আসবে এই ৫ আনাজ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : হার্ট আমাদের শরীরে গুরুত্বপূ্র্ণ অঙ্গ। এই অঙ্গটিই সারা শরীরে অবিরাম রক্ত ​​প্রবাহ প্রদান করে। তাই হার্টের যত্ন নেওয়া প্রয়োজন।একটু এদিক ওদিক হলেই হার্ট অ্যাটাক, অ্যারিদমিয়া, হার্ট ফেলিয়রের মতো জটিল সব অসুখ পেছনে ধাওয়া করবে।তাই স্বাস্থ্যকর খাওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যেস থাকা জরুরী। তাই সবার প্রথমে বাইরের ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে। এমনকী তেল, ঘি খাওয়ার লোভও ছাড়তে হবে। এছাড়া দিনে ৩০ মিনিট ব্যায়ামও করতে হবে। তাই আগে থেকেই সতর্ক হন। আপনি কী জানেন এমন কিছু সবজি আছে যা নিয়মিত খেলে হার্টের হাল ফেরায়। তবে জেনে নিন কোন কোন আনাজ খেলে হার্ট থাকবে সুস্থ।

বিট :  এটি এমন একটি সবজি যেটাতে রয়েছে নাইট্রেটের ভাণ্ডার। আর এই উপাদান ব্লাড প্রেশার কমায়। যার ফলে সুস্থ থাকে হার্ট। এর পাশাপাশি এতে মজুত বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণেও দূরে পালায় হৃদরোগ।

টমেটো : এই সবজিতে রয়েছে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই উপাদান কার্ডিভাস্কুলার সিস্টেমকে সুস্থ-সবল রাখতে সাহায্য করে। যার ফলে টমেটো খেলে দূরে থাকে হৃদরোগের মতো একাধিক সমস্যা।

​মিষ্টি আলু : ​হার্টের বন্ধু হল মিষ্টি আলু। নিয়মিত খেতে হবে এই আলুর পদ। কারণ, এতে রয়েছে অত্যন্ত উপকারী সব অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ। যার ফলে সুস্থ থাকে হার্ট সহ দেহের একাধিক অঙ্গ। তাই এই সবজিকে আপনার ডায়েটে রাখতেই পারেন।

মরশুমি শাক : সবজির পাশাপাশি মরশুমি শাক খেলেও মিলবে অনেক উপকার। আসলে পরিচিত সব শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা প্রদাহ কমায়। এই উদ্ভিজ্জ খাবারে উপস্থিত ফাইবারের গুণে কমে এলডিএল কোলেস্টেরল। তাই রোজের ডায়েটে মরশুমি বিভিন্ন শাক রাখতে পারেন।

মাশরুম : মাশরুম যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ খনিজ পটাসিয়াম সরবরাহ করতে পারে। শুধু তাই নয়, পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে সুস্থ হার্ট বজায় রাখতে সাহায্য করে এই সবজিটি। হার্টের পাশাপাশি এর মধ্যে থাকা ভিটামিন ডি হাড়কে শক্তিশালী করতেও সাহায্য করে।

Published by:

Share Link:

More Releted News:

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ