আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গ বেড়াতে যাচ্ছেন? এই ৩ অজানা গ্রামের সৌন্দর্য দেখলে অবাক হবেন আপনিও!

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ মানেই অনেকের কাছে দার্জিলিং। কিন্তু ভিড়ভাট্টা এড়িয়ে যদি প্রকৃতির শান্ত, নির্জন সৌন্দর্যের মধ্যে কয়েকটা দিন কাটাতে চান, তবে দার্জিলিং বা কালিম্পংয়ের আশেপাশের ছোট পাহাড়ি গ্রামগুলি হতে পারে দারুণ বিকল্প। পড়াশোনার চাপ বা কাজের ক্লান্তি ভুলে গিয়ে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চাইলে এই জায়গাগুলি নিঃসন্দেহে মন ভরিয়ে দেবে। নিচে এমনই তিনটি সুন্দর পাহাড়ি গ্রামের কথা তুলে ধরা হল-

১. রঙ্গারুন 

দার্জিলিং শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই শান্ত পাহাড়ি গ্রাম। চারদিকে সবুজ চা-বাগান, পাহাড়ি ঢাল আর ছোট ছোট কাঠের বাড়ি মিলিয়ে অপূর্ব পরিবেশ। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা যায়। চা-বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত ট্রেক করা যায়। চা-বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত ট্রেক করা যায়।কাছেই রয়েছে রুংদাং খোলা ট্রেক রুট। পর্যটকদের থাকার জন্য রয়েছে একাধিক হোম-স্টে ও ছোট ক্যাফে।

কীভাবে যাবেন:

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জোড়বাংলো হয়ে গাড়িতে প্রায় ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছানো যায়।

২. রামধুরা 

কালিম্পং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত শান্ত পাহাড়ি গ্রাম। সবুজ পাহাড়, পাইন বন, সিঙ্কোনা গাছ ও মেঘে ঢাকা উপত্যকা এখানকার প্রধান আকর্ষণ। পরিষ্কার আকাশে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সূর্যোদয়ের সময় পাহাড়ের সৌন্দর্য বিশেষভাবে উপভোগ্য। কাছাকাছি ডেলো পার্ক, লাভা, কলাখাম ও চারখোল ঘুরে দেখা যায়।

কীভাবে যাবেন:

নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং হয়ে গাড়িতে সহজেই পৌঁছানো যায় রামধুরায়।

৩. চিমনি গ্রাম

কার্শিয়াং থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে এই সুন্দর পাহাড়ি গ্রাম। ব্রিটিশ আমলের বিশাল চিমনি ও পুরনো ডাকবাংলো এখানে অন্যতম দর্শনীয় স্থান। পাহাড়ি বাগান, পাইন বন ও স্ট্রবেরি চাষের জন্য জায়গাটি বিখ্যাত। এখান থেকে ডাউ হিল, মংপু, বাগোড়া বা চটকপুর ঘুরে আসা যায়। •পর্যটকদের থাকার জন্য রয়েছে আরামদায়ক হোম-স্টে।

কীভাবে যাবেন:

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে সরাসরি চিমনি গ্রামে পৌঁছানো সবচেয়ে সুবিধাজনক।

Published by:

Share Link:

More Releted News:

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ