ভাইফোঁটার উপহারে থাকুক অন্যরকম ছোঁয়া, রইল নতুন আইডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে কালীপুজো ও ভাইফোঁটা। এই উৎসব ভাই-বোনের সম্পর্ককে দৃঢ় করার। এ দিন ভাইয়ের মঙ্গলকামনার পাশাপাশি চলে দুই পক্ষের উপহার আদান-প্রদান। ফোঁটা দিয়ে আর ফোঁটা নিয়ে ভাই বা বোনের কাছ থেকে পাওয়া যায় উপহার। প্রতি বছর বছর দাদা-ভাই বা বোনকে কি উপহার দেওয়া যায় এই ভেবে ভেবে অনেকে অস্থির হয়ে যান। নিত্য নতুন কি জিনিস দেবেন তা খুঁজতে হতে হয় নাজেহাল। কারণ ভাই-বোনের পছন্দের আকাশ-পাতাল তফাৎ থাকে। তাই চেনা ছকের বাইরে গিয়ে উপহার হিসেবে দিন এই কতগুলি জিনিস।

কফি মগ বা চা-এর সেট: আসছে শীত তাই তালিকার প্রথমেই রাখা যেতে পারে কফি মগ বা চা-এর সেট। ভাল মানের কফি বা দার্জিলিং চায়ের সেট উপহার হিসেবে দিতে পারেন। বাজেট বেশি হলে সেক্ষেত্রে কফি মেকার বা কেটল-সহ একটি সেট বানিয়ে উপহার দিলেও খুশি হয়ে যাবে বোন-ভাই বা দাদা।

সুগন্ধি মোমবাতি: ঘর সাজাতে ও সুগন্ধে ভরিয়ে তুলতে দিতে পারেন সুগন্ধি মোমবাতি বা মোমবাতিদানি। নিজে হাতে যদি বানিয়ে দেন তাহলে তো সেটা হোবে বাড়তি পাওনা।

গাছের চারা: অনেকে আবার গাছ ভালোবাসেন। যাদের বাগানের শখ রয়েছে বা ঘরের মধ্যে নানারকম গাছ রাখতে পছন্দ করেন তাদের জন্য গাছের চারা এক দারুণ উপহার হবে। ইন্ডোর বা আউটডোর প্ল্যান্ট, অথবা শীতকালে রকমারি ফুলের চারাও উপহার দিতে পারেন। সঙ্গে রাখতে পারেন পছন্দসই টব।

জিমের বোতল: দাদার স্বাস্থ্য সচেতনর কথা মাথায় রেখে দিতে পারেন ভাল ফিটনেস ব্যান্ড, জিমের বোতল।

গেমিং কনসোল: অনেকেই অফিস শেষে নিজেকে রিফ্রেশ করতে গেম খেলেন। তাই উপহারে রাখতেই পারেন গেমিং কনসোল।

এছাড়াও পন্দের ব্র্যান্ডের স্পিকার, ঘড়ি উপহার হিসেবে দেওয়া যায়। তবে উপহার যাই হোক এর মধ্যে আন্তরিকতাই আসল। ভালোবেসে সামান্য জিনিস দিলেও তা মন ভরিয়ে দেবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের