কোলেস্টরল থেকে লিভার, শরীর সুস্থ থাকবে করলার চায়ে’ই

Share:

নিজস্ব প্রতিনিধি :  তেতোর নাম শুনলে মুখ ব্যাজার করে থাকেন অনেকেই। খাওয়ার কথা তো ভাবেনই না। আপনি কী জানেন উচ্ছে করলা ইত্যাদি তেতো জাতীয় খাবার নিয়মিত খেতে পারলেই রোগ ব্যাধি পালাই পালাই। তাই নিয়মিত খাদ্য তালিকায় তেতো রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা। তবে করলার চা তৈরি করে খেতে পারলে রক্তচাপ থেকে কোলেস্টরল বশে থাকবে অনেক কিছুই।

স্বাস্থ্য ভাল রাখতে তেতোর জুড়ি মেলা ভার। করলায় রয়েছে প্রোটিন, আয়রন, ফাইবার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপারসহ আরও অনেক ভিটামিন ও মিনারেল। পুষ্টিবিদেরা জানাচ্ছেন নিয়মিত করলার রস পান করলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। ফলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এটি মেদ দূর করতে সাহায্য করে। এছাড়াও করলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

করলা চা :  প্রথমে জল ভাল করে ফুটিয়ে নিন। এরপর তাতে গোল করে কাটা শুকনো করলা দিয়ে দিন।মাঝারি আঁচে ১০ মিনিট ফুটিয়ে নিন।আগুন থেকে নামিয়ে আরও ২-৩ মিনিট রেখে দিত পারলে আরও ভাল। এবার কাপে ঢেলে নিন। কাপের মধ্যে মধু মিশিয়ে নিতে পারেন। ব্যস রেডি করলা চা।

এই করলা চা লিভার থেকে শুরু করে চোখের দৃষ্টিতেও দারুণ কাজে আসে।

উল্লেখ্য, স্বাস্থ্যঝুঁকি থাকলে বা যে কোন খাবার ডায়েটে রাখার আগে পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নিন। এটি শুধুমাত্র সচেতনতার জন্য।

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ হতেই মহীশূরে দেবী চামুণ্ডেশ্বরী মন্দিরে রণবীর, ভিডিও ভাইরাল

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে, থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসায় দেব

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের