স্তন ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধের উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান দিনে মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার (Breast cancer) একটি প্রচলিত অসুখ হয়ে দাড়িয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্টে দেখা যাচ্ছে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা ফুসফুসের ক্যান্সারে (Lung cancer) আক্রান্ত হওয়ার সংখ্যাকে ছাড়িয়ে গেছে। গবেষণায় দেখা দিয়েছে প্রতি ৮ মিনিটে একজন ভারতীয় মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি ৮ মিনিটে একজন মহিলা স্তন ক্যান্সারে মারা যান। তবে বেশির ভাগ ক্ষেত্রেই শুরুতেই যদি স্তন ক্যান্সার ধরা পরে তবে সুস্থ হয়ে ওঠার সম্ভবনা বেশি থাকে। পাশপাশি কিছু নিয়ম মেনে চললে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই এড়িয়ে চলা সম্ভব হয়।

স্তন ক্যান্সারের ঝুঁকির কারণ

বর্তমান দিনে সকলেই কম বেশি বাইরের তেল মশলাদার খাবারের উপর নির্ভরশীল যা থেকে দেখা দেয় স্থুলতার মত সমস্যা। এছাড়াও বর্তমান দিনে অনেক মহিলা ধুমপান এবং মদ্যপানে অভ্যস্ত যা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। এছাড়াও স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস, এবং পোস্টমেনোপজাল সার্জারি মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ।

স্তন ক্যান্সারের লক্ষণ

চিকিৎসকদের মতে স্তন ক্যান্সার শুরুতেই ধরা পরে গেলে তা থেকে সুস্থ হয়ে ওঠা অনেকটাই সহজ হয়ে ওঠে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্তন ক্যান্সারের লক্ষন গুলি মহিলারা বুঝতে পারেন না। স্তনে ব্যথা, স্তনের চামড়া লাল হয়ে যাওয়া, স্তনের চামড়া থেকে খোসা ওঠা, স্তনের চারপাশে ফুলে যাওয়া, স্তনবৃন্ত থেকে স্রাব নিঃসরণ, স্তনবৃন্ত থেকে রক্তপাত হওয়া, স্তনের আকারে হঠাৎ পরিবর্তন, স্তনের বৃন্ত ভেতরের দিকে ঢুকে যাওয়া, স্তনের মাসেলের নীচে পিণ্ড বা ফোলাভাব প্রভৃতি স্তন ক্যান্সারের লক্ষন গুলির মধ্যে অন্যতম। এর মধ্যে কোন একটি লক্ষন দেখা দিলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

স্তন ক্যান্সার প্রতিরোধের উপায়

চিকিৎসকদের মতে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমতে পারে। যেমন নিয়মিত বাচ্চাদের বুকের দুধ খাওয়ালে স্তন ক্যান্সারের ঝুঁকি কমতে পারে। এছাড়া নিয়মিত শারীরিক চর্চা করা, ওজন নিয়ন্ত্রণ করা, ধুমপান ও মদ্যপান এড়িয়ে চলাও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশপাশি হরমোনের দীর্ঘমেয়াদি ব্যবহার এড়ানো স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী