এই মুহূর্তে




শীতকালের সব্জির মধ্যে গুরুত্বপূর্ণ বাঁধাকপি, এটি শরীরের জন্য কতটা ভালো?

নিজস্ব প্রতিনিধি : শীতের শুরু থেকেই বাজারে ভরে যায় নতুন ফুলকপি বাঁধাকপি পেঁয়াজকলি সহ বিভিন্ন ধরনের শীতকালীন সব্জিতে। শীতকালে বিভিন্ন ধরনের মাছ ও সবজি কিনতে পাওয়া যায়। বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করে অনেকেই বাঁধাকপি ফুলকপি কিনে আনেন। কিন্তু জানেন কি বাঁধাকপি খেলে কী গুন আছে?

বাঁধাকপি তে রয়েছে অসংখ্য ফাইবার ভিটামিন এবং মিনারেল। এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর  সব্জি। মানুষের শরীরের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন কে । রোগ প্রতিরোধ করেতে ভিটামিন সি-র জপড়ি মেলা ভার। অন্যদিকে হাড় শক্ত করতে সাহায্য করে ভিটামিন কে। রক্ত জমাট বাঁধতেো সাহায্য করে এটি। ভিটামিন সি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এবং হজম প্রক্রিয়াতে সহজ করে। দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নেয় এই সব্জি। বাঁধাকপি আপনার দেহের পাচনতন্ত্রের স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে। এটি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে।

ওজন কমাতে চাইলে বাঁধাকপি খাওয়া যেতে পারে। এতে রয়েছে কম ক্যালোরি এবং বেশি ফাইবারযুক্ত। তাই এটা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। পেট ভরা থাকলে বার বার খাওয়ার প্রয়োজন হয়না। ফলে ক্যালোরি বেশি শরীরে যায়না। এই সব্জিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে।পর্যাপ্ত পটাশিয়াম রয়েছে। পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ হয়। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।  এইসব্জিতে রয়েছে সালফার। বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বাঁধাকপি।বাঁধাকপির ভিটামিন প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি ক্ষত সারায়, ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে সাহায্য করে। এটা ত্বকের বলিরেখা কমায় এবং ত্বকের কোষগুলোর পুনর্গঠনে সহায়তা করে।ম্যাগনেসিয়াম ও ভিটামিন বিও পর্যপাত পরিমাণে আছে বাঁধাকপিতে।

বাঁধাকপিতে অ্যান্টি-ইনফ্লেমেটরি থাকার জন্য ব্যাথা বেদনা কমাতে সাহায্য করে। বাঁধাকপিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের একাধিক সমস্যা দূর করতে চাইলে এই সব্জিটি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন এই সমস্ত কাজে

মা’য়ের প্রসাধনীর উপর আকৃষ্ট শিশুরা, সন্তানের ত্বকের যত্নে সবজি দিয়ে বানান ব্লাশ-লিপ বাম

শীতে গলায় অস্বস্তি? ঘরেই লুকিয়ে রয়েছে সমাধান

সংসারে শ্রী বৃদ্ধি, কর্মজীবনে সফল হতে চান? বাড়ি বা অফিসের এই স্থানে রাখুন রুপোর মাছ

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ