চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চৈত্র নবরাত্রিতে এই ৫ ভুল করে দেবীকে রাগাবেন না

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র হাতে তিনদিন রয়েছে। আগামী ১৯ মার্চ চৈত্র নবরাত্রি, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এ বছর চৈত্র নবমীতে দেবী পালকিতে আগমন করবেন এবং হাতির পিঠে চেপে গমন করবেন। চৈত্র নবরাত্রির পবিত্র দিনগুলিতে, দেবীকে নয়টি রূপে পূজা করা হয়। বলা হয় যে, যারা নবরাত্রিতে ভক্তি ভরে দেবীকে পূজা করবেন, তাদের কখনও কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে, নবরাত্রিতে কিছু ভুল একেবারেই করা উচিত নয়। সেগুলি কী কী জেনে নিন… 

১. ঘর পরিষ্কার-পরিচ্ছন্নতা

নবরাত্রির সময় ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। নবরাত্রির শুরু হওয়ার আগে আপনার ঘর পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার রাখতে হবে। উপবাস শেষ না হওয়া পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন তা বজায় রাখতে হবে। আবর্জনা বা অব্যবহৃত জিনিসপত্র ঘরে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে।

২. মাংস এবং মদ্যপান 

নবরাত্রির সময় নিরামিষ খাবার খাওয়া অপরিহার্য। এই নয় দিন, পেঁয়াজ এবং রসুনের মতো আমিষ খাবার এড়ানো উচিত। মাংস এবং মদের চিন্তাও করা উচিত নয় এই সময়। এই পবিত্র দিনগুলিতে নিরামিষ খাওয়া সর্বোত্তম।

৩. চুল বা নখ কাটা

নবরাত্রির নয় দিন নখ না কাটবেন না। এই দিনগুলি তে চুল কাটা বা দাড়ি কামানোও উচিত নয়। বিশ্বাস করা হয় যে, নবরাত্রির সময় এই কাজগুলি করলে দেবী রাগ করবেন। ঘরে নেতিবাচক শক্তির সঞ্চালন বৃদ্ধি পাবে।

৪. চামড়ার জিনিসপত্র

নবরাত্রির সময় বেল্ট, জুতা, জ্যাকেট বা ব্রেসলেটের মতো চামড়ার জিনিসপত্র পরবেন না। কারণ চামড়া পশুর চামড়া দিয়ে তৈরি। ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য। তাই, নবরাত্রির সময় এই ধরনের জিনিসপত্র পরা এড়িয়ে চলা উচিত

৫. মারামারি এবং ঝগড়া

নবরাত্রি হল দেবী মাতার পূজা এবং ভক্তির জন্য নিবেদিত একটি সময়। তাই এই সময় অন্যদের সঙ্গে ঝগড়া বা তর্ক করা অশুভ। বিশ্বাস করা হয়, এই সময় অশ্লীল ভাষা বা আচরণ দেবী মাকে অসন্তুষ্ট করতে পারে। তাই, এই সময়গুলিতে মিথ্যা বলা, ঝগড়া করা এবং কঠোর শব্দ ব্যবহার করা উচিত নয়।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ