চৈত্র নবরাত্রিতে স্বপ্নে এই জিনিসগুলি দেখা মঙ্গল, সেগুলি কী কী?

নবরাত্রির পবিত্র দিনগুলিতে আপনি যদি স্বপ্নে ময়ূরের পালক দেখেন, তাহলে এটি শুভ লক্ষণ। এটি আপনার ঘর এবং পরিবারে নেতিবাচক শক্তির অপসারণ করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর চৈত্র শুক্ল প্রতিপদ তিথিতে নবরাত্রি শুরু হয়। এই পবিত্র দিনগুলিতে দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপের পূজা করা হয়। এই বছর ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে চৈত্র নবরাত্রি। ২৬ মার্চ মহা অষ্টমী এবং ২৭ মার্চ মহা নবমী পালিত হবে। ২৮ মার্চ সকালে উপবাস ভাঙতে হবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, নবরাত্রির পবিত্র দিনগুলিতে স্বপ্নে কিছু নির্দিষ্ট জিনিস দেখা অত্যন্ত শুভ। চলুন জেনে নেওয়া যাক, সেগুলি কী কী? 

কুমারী মেয়ে: নবরাত্রির অষ্টম ও নবম দিনে তরুণীদের দেবীর অবতারে পুজো করা হয়। স্বপ্নবিজ্ঞান অনুসারে, নবরাত্রির শুভ দিনগুলিতে যদি আপনি স্বপ্নে কোনও কুমারী মেয়েকে দেখেন, তাহলে আপনার জীবন সুখে পরিপূর্ণ হবে। এটি ক্রমবর্ধমান সুখ ও সমৃদ্ধির লক্ষণ।

জ্বলন্ত প্রদীপ: নবরাত্রির সময় দেবীর মন্দিরের কাছে একটি প্রদীপ জ্বালানো হয়। বলা হয় যে, স্বপ্নে এমন জ্বলন্ত প্রদীপ দেখা শুভ। এটি আপনার জীবনের বড় সমস্যার সমাধানের ইঙ্গিত। জ্বলন্ত প্রদীপকে প্রজ্ঞার বিকাশের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় ।

নববধূর অলঙ্কার: নবরাত্রির পবিত্র দিনগুলিতে, যদি আপনি স্বপ্নে মঙ্গলসূত্র, লাল চুড়ি, টিপ, পায়ের আংটি বা সিঁদুরের মতো নববধূর গহনা দেখেন, তবে বুঝবেন যে দেবী আপনাকে চিরস্থায়ী সৌভাগ্যের আশীর্বাদ করছেন। এটি একটি শুভ লক্ষণ। দেবীর আশীর্বাদে আপনার বিবাহিত জীবন কুদৃষ্টি থেকে রক্ষা পাবে। এর উপর নেমে আসা যেকোনও বিপদ এড়ানো যাবে।

শঙ্খ: শাস্ত্রে শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে মনে করা হয়। তাই, স্বপ্নে শঙ্খ দেখা দেবী লক্ষ্মীর আশীর্বাদের ইঙ্গিত। বলা হয় যে, স্বপ্নে শঙ্খ দেখা সম্পদ বৃদ্ধির লক্ষণ। এমন ব্যক্তিদের কোষাগার কখনও খালি থাকে না।

ময়ূরের পালক: নবরাত্রির পবিত্র দিনগুলিতে আপনি যদি স্বপ্নে ময়ূরের পালক দেখেন, তাহলে এটি শুভ লক্ষণ। এটি আপনার ঘর এবং পরিবারে নেতিবাচক শক্তির অপসারণ করবে। ইতিবাচক শক্তির আগমনের ইঙ্গিত দেবে। এর থেকে বোঝা যায়, ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে সবসময় রয়েছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের