Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিত্যদিনের জীবনে এই ভুলগুলি করলে পরিবারে নেমে আসে ঋণের বোঝা

Share:

নিজস্ব প্রতিনিধি: চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিশিষ্ট দার্শনিক, রাজ উপদেষ্টা। তাঁর আসল নাম বিষ্ণুগুপ্ত। তবে তিনি অধিক পরিচিত ছিলেন কৌটিল্য নামেই। এই প্রসিদ্ধ দার্শনিক বলে গিয়েছেন এমন অনেক কথা যা আজকের দিনে দাঁড়িয়েও প্রযোজ্য। কৌটিল্যের নীতিশাস্ত্র গ্রন্থে লিখিত রয়েছে এমন কিছু ভুলের কথা যা জীবনে ডেকে আনতে পারে অর্থাভাব, ঋণ।

নীতিশাস্ত্রে বলা হয়েছে কিছু ভুল করলে সংসারে আসতে পারে মহা সমস্যা। এরকম ঘরে কখনও মা লক্ষ্মী বেশিদিন অধিষ্ঠান করে না।

যে বাড়িতে অসৎ উপায়ে অর্থ উপার্জন করা হয় সেই বাড়িতে কখনও লক্ষ্মীর বাস হয় না। অসৎ উপায়ে অর্জিত টাকায় আশীর্বাদ থাকে না। তাই ঘরের সুখও দীর্ঘস্থায়ী হয় না। অন্যদিকে পরিশ্রম করে যদি কম টাকাও উপার্জিত হয়, তাহলেও সেই পরিবারে সুখ শান্তি বজায় থাকে।

ঘরে যদি সর্বক্ষণ ঝগড়াঝাঁটির পরিবেশ থাকে তাহলে মা লক্ষ্মী সেই গৃহে ঠাঁই নেন না। যে বাড়িতে সকলে মিলে মিশে একসঙ্গে বাস করেন সেই বাড়িতে দেবীও খুশি মনে বাস করেন।

আচার্য চানক্য বলে গিয়েছেন ঘরে সবসময় ধার্মিক কাজ করা উচিত। যে বাড়িতে ঈশ্বরের পুজো, নাম-গান হয় সেই বাড়িকে কুবেরও ভরিয়ে রাখেন। শুধু অর্থ নয়, স্বাস্থ্যের দিক থেকে সেই বাড়ির মানুষেরা হন ধনী।

বাড়িতে পূজার্চনা না করা হলে সেই বাড়িকে নেতিবাচক শক্তি গ্রাস করে। পরিবারের সদস্যদের মধ্যে কলহের সৃষ্টি হয়। সামান্য কারণেই মনোমালিন্য তৈরি হয়। শরীর স্বাস্থ্যেরও অবনতি ঘটে। পরিবারের সদস্যদের মাথায় সর্বক্ষণ ঋণের বোঝা থাকে।

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

৫০০টি পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে চমক দিলেন মডেল, পরিচয় জানেন?

অত্যাধিক কাজের চাপে অনিদ্রায় ভুগছেন অমিতাভ বচ্চন, কী করলে শান্তি পান তিনি?

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের

এটিএমের ভিতরেই সেলুন! টাকা তুলতে গিয়ে চক্ষুচড়কগাছ

সিল করা ‘Thums Up’- এর বোতলে মিলল মৃত টিকটিকি ,ভাইরাল ভিডিও

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

ফ্ল্যাটের বিনিময়ে চাকরি!‌ সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি

মোদির উপস্থিতিতে দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

চাপ বাড়ছে স্টারমারের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফার‌ দাবিতে সরব ৭০ সাংসদ