ব্যক্তি যদি এমন হন, মুখ ফিরিয়ে নেন স্বজনও

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাচীন ভারতের অন্যতম মহান পণ্ডিত আচার্য চাণক্যের রাজনীতি, অর্থনীতি এবং সমাজবিজ্ঞানের উপর উপস্থাপিত নীতিগুলি আজকের সময়েও উপকারী। চাণক্যের নীতি আজও প্রাসঙ্গিক। বলা হয় যে, যদি কোনও ব্যক্তি চাণক্য নীতিতে দেওয়া পরামর্শ এবং বিষয়গুলি তার জীবনে গ্রহণ করে, তাহলে তার পুরো জীবন বদলে যাবে। এমন ব্যক্তি কখনও সমস্যায় পড়বে না। চাণক্য সম্পর্কে কোনও নথিভুক্ত ঐতিহাসিক তথ্য নেই। তাঁর সম্পর্কে আখ্যানগুলি কিংবদন্তি বিবরণ থেকে এসেছে।

আচার্য চাণক্য বলেছেন টাকা মানুষের সবচেয়ে বড় বন্ধু। যার টাকা আছে তার সবাই আছে। যখন কোনও মানুষের কাছে টাকা থাকে না তখন সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এই কারণে দারিদ্র হল এক অভিশাপের মতো।

আচার্য চাণক্য বলেন দরিদ্ররা সবসময় কোনও না কোনও সমস্যা সম্মুখীন হন। দারিদ্রের মধ্যে থেকে মাথা উঁচু করে টিঁকে থাকা খুব মুশকিল। যারা দরিদ্র তাদের পক্ষে পরিবার থেকে আলাদা জীবন যাপন করা খুব কঠিন ব্যাপার।

এক সময় হয় দারিদ্র আসলে স্বজনও হাত ছেড়ে দেয়। এক ব্যক্তি অন্য ব্যক্তিকে পরিত্যাগ করে শুধু তার টাকা নেই বলে। আচার্য চাণক্যর মতে ভাল বন্ধু হোক বা আত্মীয়, টাকা না থাকলে কেউ পাশে থাকবে না।

নীতিশাস্ত্রে তিনি বলেছেন প্রতিটি দরিদ্র মানুষই সমাজের কোথাও না কোথাও অসম্মানিত, নীপিড়িত হয়। একজন দরিদ্র ব্যক্তি যদি ভাল কিছুও বলে, তবুও তা মূল্যহীন। তবে হ্যাঁ, আচার্যর শিক্ষা এই যে যদি কোনও ব্যক্তি ধৈর্য্য ধরে থেকে সৎ ভাবে দারিদ্রর সঙ্গে লড়াই করেন তবে একদিন তিনি জয়ী হবেন। দারিদ্র মুক্ত হয়ে জীবনে সুখী হবেন সেই মানুষ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে