চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

২৮ অগস্ট বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ। কাকতালীয়ভাবে রাখি বন্ধনের দিনেই বছরের শেষ চন্দ্রগ্রহণটি ঘটছে। তবে এই গ্রহণ ভারতে দেখা যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার (২৮ অগস্ট) বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ। কাকতালীয়ভাবে রাখি বন্ধনের দিনেই বছরের শেষ চন্দ্রগ্রহণটি ঘটছে। তবে এই গ্রহণ ভারতে দেখা যাবে না। ভারতে না দেখা গেলেও গ্রহণের সময় কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলে উচিত। আজ সকাল ৬টা ৫৩ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্ব শুরু হবে। এরপর সকাল ৮টা ৩ মিনিটে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে আনুমানিক সকাল ৯টা ৪৩ মিনিটে। এরপর সকাল ১১টা২১ মিনিটে আংশিক গ্রহণ শেষ হবে। উপচ্ছায়া পর্বটি দুপুর ১২টা ৩১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। দিনের বেলায় হওয়ার কারণে শেষ চন্দ্রগ্রহণটি ভারতে দেখা যাবে না। হিন্দু পঞ্জিকা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সূতক কালকে ভারতে বৈধ বলে গণ্য করা হয় না। তবে, কিছু মানুষ তাদের পারিবারিক বা আঞ্চলিক ঐতিহ্য অনুসারে এই গ্রহণ সংক্রান্ত নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে পরিষ্কার পোশাক পরা শুভ। বাড়ির ঠাকুরের জায়গায় প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের উপাসনা করা শুভ। সূর্যগ্রহণের পর দান-খয়রাত করারও একটি প্রথা রয়েছে। এক নজরে দেখে নিন, গ্রহণের পর কী কী দান করা শুভ?

১. চাল দানঃ জ্যোতিষশাস্ত্র অনুসারে, চাল এবং অন্যান্য সাদা বস্তুকে চাঁদের সঙ্গে সম্পর্কিত, তাই, গ্রহণের পর কোনও অভাবী ব্যক্তিকে চাল দান করা শুভ। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চাল বা অন্যান্য শস্য দান করতে পারেন।

২. দুধ দানঃ দুধও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত, তাই গ্রহণের পর অভাবগ্রস্তদের দুধ বা দুগ্ধজাত খাবার দেওয়া শুভ।

৩. সাদা পোশাক দানঃ সাদা রঙ চাঁদের সঙ্গে সম্পর্কিত। তাই, সূর্যগ্রহণের পর পরিষ্কার ও ব্যবহারযোগ্য সাদা পোশাক কোনও অভাবী ব্যক্তিকে দান করা শুভ।

৪. চিনি দানঃ চিনিকেও একটি শ্বেতপণ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, গ্রহণের পর চিনি দান করা শুভ।

৫. খাদ্যসামগ্রী দানঃ গ্রহণের পর অভাবীদের খাদ্য বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়াও পুণ্যকর্ম বলে মনে করা হয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আটা, চাল, ডাল বা অন্যান্য খাদ্যদ্রব্য দান করতে পারেন।

৬. অভাবীদের সাহায্যঃ গ্রহণের পর কোনও অভাবী ব্যক্তিকে খাদ্য, বস্ত্র বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দান করা ধর্মীয় ও মানবিক উভয় দিক থেকেই একটি পুণ্যকর্ম হিসেবে বিবেচিত হয়। 

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা