চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আকাশে ‘রক্ত চাঁদ’! আজকের চন্দ্রগ্রহণে কেন লাল দেখাবে চন্দ্রমা?

নিজস্ব প্রতিনিধি:  আজ মঙ্গলবার (৩ মার্চ) দোল পূর্ণিমার দিনই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের আকাশে। এটি ফাল্গুন পূর্ণিমা তিথিতে ঘটে। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে এসে চাঁদের আলোকে বাধা দেয়। এই সময় চাঁদ লালচে বা তাম্র বর্ণে দেখা যেতে পারে। যা অনেকের কাছেই ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

গ্রহণটি ভারতীয় সময় দুপুর তিনটে বেজে ২০ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ৬টা বেজে ৪৫ মিনিটে শেষ হবে। অর্থা‍ৎ গ্রহণ স্থায়ী হবে প্রায় ৩ ঘণ্টা ২৫ মিনিট। ভারতে যখন গ্রহণ শুরু হবে তখন যেহেতু দুপুর ফলে প্রথম দিকে গ্রহণ দৃশ্যমান হবে না। শুধু শেষের দিকে খানিকটা দেখা যাবে। কলকাতায় চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই এই চন্দ্রগ্রহণ দেখা যেতে শুরু করবে। কলকাতার আকাশে এক ঘণ্টা ৯ মিনিট ধরে দেখা যাবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে শুরু হয়। তাই সূতক কাল শুরু হবে সকাল ০৬:২০ মিনিটে। গ্রহণ শেষ হওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট পর্যন্ত)থাকবে। সূতক কাল মানা হয় ‘অশুভ’ সময় হিসেবে। এই সময়ে নতুন কাজ, শুভ অনুষ্ঠান, পুজো-পাঠ এবং রান্না-খাওয়া থেকে বিরত থাকা শ্রেয়। শিশু, বৃদ্ধ ও গর্ভবতীদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।

দোলের সঙ্গে উৎসবের সঙ্গে গ্রহণের সংযোগ-একদিকে রংয়ের উৎসবকে আরও বিশেষ করে তুলেছে। অন্যদিকে অনেক অঞ্চলে হোলিকা দহন ও অন্যান্য অনুষ্ঠান সূতক কাল অনুযায়ী সঠিক সময়ে করার ক্ষেত্রে সংশয় দেখা দিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক চন্দ্রগ্রহণের হাল-হকিকত:

আংশিক গ্রহণ শুরু: বিকেল ৩:২০ মিনিটে

পূর্ণ চন্দ্রগ্রহণ: বিকেল ৪:৩৪ থেকে ৫:৩২

আংশিক গ্রহণ শেষ হবে: সন্ধ্যা ৬:৪৫ মিনিটে

উপছায়ার সমাপ্তি : সন্ধে ৭:৫৩ মিনিটে

Published by:

Share Link:

More Releted News:

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ