রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, শুভ কাজে কতটা প্রভাব ফেলবে?

চলতি বছরের ২৮ অগস্ট চন্দগ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ২৮ অগস্ট চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে। চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে। কুম্ভ রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে। বৈজ্ঞানিকভাবে, এই চন্দ্রগ্রহণ প্রশান্ত মহাসাগর, আতলান্তিক মহাসাগর, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার কিছু অংশে সম্পূর্ণরূপে দেখা যাবে। ভারতের কিছু এলাকায় আংশিকভাবে দেখা যাবে। শাস্ত্র অনুসারে, চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘণ্টা আগে থেকে সূতক কাল শুরু হয়।

তবে, ধর্মীয় নিয়ম অনুযায়ী, ভারতে যদি গ্রহণটি খালি চোখে স্পষ্টত দেখা যায়, তবেই সূতক কাল কার্যকর হবে। কিন্তু সম্পূর্ণভাবে ভারতে দেখা যাবে না ২৮ অগস্টের চন্দ্রগ্রহণ। তাই এখানে সূতক কালের নিয়ম প্রযোজ্য হবে না। এদিকে ওই সময়েই অনুষ্ঠিত হবে রক্ষা বন্ধন উৎসব। তাই অনেকের মনে প্রশ্ন, তাহলে কী চন্দ্রগ্রহণ কোনও কুপ্রভাব ফেলবে এই শুভ অনুষ্ঠানে? না যেহেতু ভারতে সূতক কাল কার্যকর হচ্ছে না, তাই কোনও ভয় ছাড়াই এই সময়ে আপনি এই শুভকাজ সারতে পারবেন। বোনেরা শুভ সময়ে কোনও দ্বিধা ছাড়াই তাঁদের ভাইদের হাতে রাখি বাঁধতে পারবেন।

তবে গ্রহণের সময় কী করা উচিত, কি উচিত নয়?

এই সময়ে গর্ভবতী মহিলাদের বাড়ির ভিতরে থাকা উচিত। গ্রহণ শেষ হওয়ার পর বাড়িতে গঙ্গার জল ছিটানো উচিত। উল্লেখ্য, ২০২৮ সালে ভারতে ব্লু মুন দেখা যাবে। নাসা এবং জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৮ সালের ৩১ ডিসেম্বর বিশ্বের জন্যে একটি ঐতিহাসিক দিন হবে। কেননা ওই দিনে একটি অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে। ব্লু মুন দেখা যাবে, যা বিশ্বজুড়ে এবং ভারতের অনেক অংশে ব্যাপকভাবে দৃশ্যমান হবে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য