মা’য়ের প্রসাধনীর উপর আকৃষ্ট শিশুরা, সন্তানের ত্বকের যত্নে সবজি দিয়ে বানান ব্লাশ-লিপ বাম

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশুরা বিশেষ করে বাবা-মা ও কাছের মানুষদের কাছ থেকে সাজতে শেখে। একরত্তিদের কাণ্ডতে বাড়ি জুড়ে ওঠে হাসির রোল। বিশেষ করে মেয়ে হলে  তো কথাই নেই। মা’কে সাজতে দেখলে একরত্তির মনে শখ জাগে। সকলের অগোচরে ঠোঁট-মুখ রাঙিয়ে তোলে মায়ের প্রসাধনী দিয়ে। তবে চিকিৎসকরা বলেন নানা প্রসাধনীতে এমন অনেক রাসায়নিক থাকে যা শিশুর ত্বকের পক্ষে ক্ষতিকর। তাই শিশুদের কাছ থেকে জিনিস সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ছোট বলে কি শখ থাকতে নেই? তাই তাদেরও ইচ্ছাপূরণে প্রাকৃতিক জিনিস দিয়ে বানিয়ে ফেলুন গালের জন্য ব্লাশ এবং হালকা গোলাপি লিপ বাম।

এই সমস্ত ঘরোয়া প্রসাধনীর ক্ষেত্রে বিটের জুরি মেলা ভার। কীভাবে বানাবেন ব্লাশ থেকে লিপ বাম জেনে নিন।

১. প্রথমে বিটের খোসা ছাড়িয়ে ব্লেন্ডার বা মিক্সারে খুব সামান্য জল দিয়ে মিক্স করে নিন। তারপর পরিষ্কার একটি সলিন কাপড়ের উপর রেখে পে চেপে রস বের করে নিন।

২ .এরপর একটি ছোট পাত্রে ঢেলে কম আঁচে বিটরুটের রস জ্বাল দিন। রসটি ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে নিন। এবার একটি শুকনো পাত্রে ১ চামচ ময়দা নিয়ে তাতে বিটের রস মেশান। সেটি শুকাতে দিন। মিশ্রণটি শুকিয়ে গেলে সেটিকে ভাল করে গুঁড়িয়ে একটি এয়ার টাইট কন্টেনারে ভরে রাখুন। শীতের দিনে কয়েক ফোঁটা অলিভ অয়েল বা কাঠবাদামের তেলের সঙ্গে মিশিয়ে শিশুদের ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন।

২. ক্রিমের পাশাপাশি এটি দিয়ে গালে ব্লাশের ছোঁয়া দেওয়া যাবে। জিনিসটি ক্রিম ব্লাশের মতো হবে। বাড়ির খুদেরা এটি ভুল করে ব্যবহার করলেও ক্ষতি হবে না।

লিপ বাম বানাবেন কি করে…

প্রথমে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল নিয়ে তাতে ঘন করা বিটরুটের রস যোগ করুন। এবার সেটি ভালো করে মিশিয়ে নিন। পরিষ্কার কাচের শিশিতে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভাল থাকবে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, প্রাকৃতিক উপাদানে ত্বকে ক্ষতির ভয় থাকে না। তবে অনেক সময় কোনও জিনিসে অ্যালার্জি হতে পারে। তাই শিশুদের মাখানোর আগে ঘণ্টা খানেক গালে লাগিয়ে দেখুন কোনও প্রতিক্রিয়া হচ্ছে কিনা। ত্বকে সমস্যা না হলে এই ঘরোয়া প্রসাধনী ব্যবহার করুন।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA