কতটা চকলেট খেলে মন ভাল থাকবে, Chocolate Day উপলক্ষ্যে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : চকলেট খেতে ভালবাসেন না এমন লোকের সংখ্যা অত্যন্ত কম। সকলেই চকলেট খেতে ভালবাসেন। তবে কেউ মিল্ক চকলেট, কেউ ডার্ক চকলেট পছন্দ করেন। ছোট থেকে বড় কেউই একে সম্পূর্ণ এড়িয়ে চলতে পারেনা। তবে বর্তমানে অনেকেই ডায়েটের কারণে চকলেট খান না। কিন্তু তাঁদের মনের ভিতরে কোথাও একটা সুপ্ত ইচ্ছে থাকে চকোলেটের আস্বাদ নেওয়ার।

শনিবার থেকে শুরু হয়েছে ভালবাসার সপ্তাহ। শনিবার ছিল রোড ডে, রবিবার ছিল প্রপোজ ডে। আজ সোমবার চকলেট ডে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে চকলেট উপহার দেন। বিভিন্ন চকলেটের ডালি সাজিয়ে ভালবাসার মানুষকে উপহার দিতেই পারেন।

ওজন বেড়ে যাওয়ার কারণে অনেকেই চকলেট খাওয়া বন্ধ করে দেন বা কমিয়ে দেন। মিল্ক চকলেটে ভরপুর ক্যালোরি থাকে। সেই কারণেই একটি খেলে ওজন বাড়তে পারে। তাদের ডার্ক চকলেট খেলে অনেকটাই স্বাস্থ্যকর হয় বলে মনে করা হয়। অনেকেই ডার্ক চকলেট খেতে খুব পছন্দ করেন। অনেকে এটি খেতে পছন্দ করেন না তিতকুটে হওয়ার কারণে।

চকলেট খেলে মন এবং মেজাজ দুটোই উৎফুল্ল থাকে। তার কারণ চকলেট খেলে শরীরে অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয়। এর ফলে মেজাজ ফুরফুরে থাকে। তবে দিনে একবার দু আউন্স অর্থাৎ ৩০ থেকে ৬০ গ্রাম পর্যন্ত চকলেট খেলে তবে শরীর ও স্বাস্থ্যের পক্ষে ভাল। বেশি পরিমাণ চকলেট খাওয়াও ক্ষতিকারক। তার কারণ এর মধ্যে ক্যাফিন থাকে।

চকলেট একাধিক সমস্যার সমাধান হতে পারে। সেই দিকে নজর রেখে পরিমিত চকলেট খাওয়া এর পক্ষে ভাল। আসুন দেখে নেওয়া যাক কী কী সমস্যা সমাধান হতে পারে।

পর্যাপ্ত পরিমাণ ডার্ক চকলেট খেলে হৃদরোগের ঝুঁকি কমে। প্রায় ৫০ শতাংশ হৃদরোগের ঝুঁকি কমে যায়। নিয়মিত চকলেট খেলে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়। এর ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বেশি পরিমাণে ডার্ক চকলেট খেলে অনিদ্রা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াও বাধাপ্রাপ্ত হয়। একমাত্রায় চকলেট খেলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিক থাকে। এবং আন্টি অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে সক্রিয় জৈব উপাদান রয়েছে। এই উপাদান গুলোর মধ্যে অন্যতম পলিফেনলস, ফ্ল্যাভানল। অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে। ক্যান্সার রোধে বড় ভূমিকা রয়েছে ডার্ক চকলেটের।

চকলেটের আরো একটি বড় গুণ রয়েছে, বিষন্নতা দূর করতে সাহায্য করে। চকলেটে থাকা ট্রিপটফেন নামক উপাদান বিষন্নতা রোধ করতে সাহায্য করে। মস্তিষ্কে ডোপামিন দাঁড়িয়ে শরীরের আনন্দের অনুভূতি বাড়িয়ে তোলে। দিনে ৪০ গ্রাম ডার্ক চকলেট খেলে দু সপ্তাহের মধ্যে স্ট্রেস হরমোন কমে যায়।

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব চিকিৎসক রাজীব বিশ্বাসকে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের