এই বর্ষায় ঘুরে আসুন টুক করে, রইল সেরা ১০টি গন্তব্যের ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চারপাশের পরিবেশ বদলে যায়। গাছপালা সবুজ হয়ে ওঠে,নদী, জলপ্রপাত উপছে পড়ে। মন চায় এমন কোথাও বেরিয়ে পড়তে যেখানে সত্যিকার অর্থে বৃষ্টি উপভোগ করা যায়। আপনি যদি এই বর্ষায় শহরের কোলাহল থেকে দূরে শান্তিপূর্ণ এবং রোমাঞ্চকর মুহূর্ত কাটাতে চান, তাহলে এই জায়গাগুলি থেকে ঘুরে আসুন।

চেরাপুঞ্জি, মেঘালয়: এখানে বৃষ্টি কেবল আবহাওয়াই নয়, দূর্দান্ত এক অভিজ্ঞতাও বয়ে আনে। মেঘের রাজ্য মেঘালয়ের প্রতিটি জলপ্রপাতকে এই সময়টায় যেন পূর্ণযৌবনা হয়ে আকাশ থেকে নেমে আসে।

কুর্গ, কর্ণাটক: ঘন বনের ভেতর কফি বীজের সুবাস এবং বৃষ্টির ফোঁটা এক অনন্য প্রশান্তি এনে দেয়। এখানে গেলে এক ভিন্ন অনুভূতি হয়। একবার ঘুরে আসুন এবং নিজেই সেই অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করুন।

পুরুষাওয়াড়ি, মহারাষ্ট্র: এই গ্রামটি বর্ষাকালে জোনাকি পোকার উৎসবের জন্য বিখ্যাত। তাই, এখানে বৃষ্টি এবং মিটিমিটি জোনাকি পোকার এক অপূর্ব সমন্বয় দেখা যায়।

মান্ডু, মধ্যপ্রদেশ: বৃষ্টিতে মান্ডুর প্রাচীন ভবন এবং হ্রদগুলি কোনও সিনেমার দৃশ্যের চেয়ে কম মনে হয় না। একবার এখানে এলে, আপনার আর অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না।

দুধসাগর জলপ্রপাত, গোয়া: বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য অসম্ভব সুন্দর হয়। এটি ট্রেকিংয়ের মজা দ্বিগুণ করে দেয়। হালকা বৃষ্টি এবং জলপ্রপাত এই জলপ্রপাতকে আরও সুন্দর করে তোলে।

সহ্যাদ্রি ট্রেক, মহারাষ্ট্র: সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া এবং অবিরাম জলের ফোঁটার মধ্যে ট্রেকিং করা এক আলাদা অভিজ্ঞতা হবে। এখানে ট্রেকিং করা মজাদার।

ভান্ডারদারা জলপ্রপাত, মহারাষ্ট্র: এখানে আপনি অনেক জলপ্রপাত দেখতে পাবেন যা বর্ষাকালে অনিন্দ্যসুন্দর হয়ে ওঠে। এখানে আপনি প্রচুর জলপ্রপাত দেখতে পাবেন।

বিহিগাঁও জলপ্রপাত, মহারাষ্ট্র: এই জলপ্রপাতটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য উপযুক্ত। এখানে র‍্যাপেলিং করার সময় বৃষ্টি উপভোগ করুন। অর্থাৎ, এটি সম্পূর্ণ রোমাঞ্চকর একটি জায়গা।

আথিরাপল্লি জলপ্রপাত, কেরল: বর্ষাকালে এই জলপ্রপাতটি সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। দর্শকরা এর দিক থেকে চোখ সরাতে পারে না। কী যে নৈসর্গিক সৌন্দর্য্য এর।

লোনাভালা, মহারাষ্ট্র: মুম্বই এবং পুণের বাসিন্দাদের একটি প্রিয় বর্ষাকালীন গন্তব্য। এখানে সবুজ গাছপালা আর এবং কুয়াশা আপনাকে প্রতিটি মোড়ে মোড়ে স্বাগত জানাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের