কোষ্ঠকাঠিন্য থেকে চিরতরে মুক্তি দেবে এই ৪ যোগাসন

Share:

নিজস্ব প্রতিনিধি :  কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন ? এই গরমে হজমের গোলযোগ, পেটে ব্যাথার সমস্যা লেগেই থাকে। তবে কোষ্ঠকাঠিন্য বিষয়টিকে সাধারণভাবে দেখবেন না। এই সমস্যাকে অবহেলা করা উচিত নয়। না হলে হতে পারে ভয়ানক বিপদ।এই সমস্যা যদি ওষুধ ছাড়াই ঠিক করতে চান তবে কয়েকটি যোগাসনের সাহায্য নিতে পারেন। এই যোগাসনই আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে চিরতরে মুক্তি দেবে।

ক্যাট-কাউ পোজ : হাঁটুর উপর ভার করে যোগা ম্যাটের উপর বসুন। পা দুটি থাকবে পিছনে। হাত দুটো সোজা করে মাটিতে ভর দিয়ে রাখুন। আর্চের ভঙ্গিতে শরীর সামনে দিকে ঝুঁকিয়ে রাখুন। মাথা থাকবে দুই হাতের মধ্যিখানে, নীচের দিকে। এভাবে প্রশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন। এটি নিয়মিত করতে হবে।প্রতিদিন সকালে ২০ থেকে ২৫ বার এই যোগাসন অভ্যেস করুন।

মলাসন : কোষ্ঠকাঠিন্য দূর করতে মলাসন খুব উপকারী। প্রথমে যোগা ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। পা দুটো ছড়িয়ে দিন। এবার ওই অবস্থায় হাঁটু ভাঁজ করে বসার চেষ্টা করুন। দুটো হাত বুকের কাছে জড়ো করে নমস্কারের ভঙ্গি করুন। ঘাড় এবং কাঁধ আলগা রাখুন। রিল্যাক্স করুন। এই অবস্থায় অন্তত পাঁচ বার প্রশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়ুন।

ডিপ স্কোয়াট : যোগা ম্যাটের উপর দাঁড়িয়ে পা দুটো সামান্য ফাঁক করুন। এরপর চেয়ারে বসার ভঙ্গি করুন। হাত দুটো সামনে সমান্তরাল ভাবে সোজা রাখুন। এই অবস্থায় অন্তত ১০ বার প্রশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়ুন। এই ডিপ স্কোয়াট নিয়মিত করলেই পেট থাকবে পরিষ্কার।

পবনমুক্তাসন : যোগা ম্যাটের উপর শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করে পা দুটো এক জায়গায় জড়ো করে দুই হাত দিয়ে ধরুন। এই অবস্থায় প্রশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার এই যোগাসনটি অভ্যেস করতে হবে। এই যোগাসন হজমশক্তি বাড়ায় এবং তলপেটে যেকোনো বিষাক্ত গ্যাস নির্গত করতেও সাহায্য করে।

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?