শীতকালে কম জলপানে হজমের সমস্যা? এই তিন উষ্ণ পানীয় খেলেই মিলবে সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই জল খাওয়া কমে যায়। এমনও হয় যে সারাদিনে এক গ্লাস জল পানকরেন না। সারাদিনে ২ থেকে ৩ লিটার জলপানের কথা বলা হয়। সেখানে মাত্র এক গ্লাস জল পানে হজমের সমস্যা দেখা দেয়। জল কম খেলে শারীরবৃত্তীয় কাজে প্রভাব পড়তে পারে। পেটের অসুখ বাধে। ঠাণ্ডা জল না খেক্তে পারে জলের ঘাটতি মেটাতে পারে তিন পানীয়। এতে শরীরও সুস্থ থাকে দেহে যায় পর্যাপ্তপরিমাণে জল। কি সেই পানীয় জেনে নিন। 

আদা চা: শীতের দিনে বা আবহাওয়া বদলে গলা খুসখুস থেকে গলা ব্যথা, আদা চায়ের  জুরি মেলা ভার। আদা চা খেলে গলার আরামের পাশাপাশি পেটফাঁপা, বমিভাব কমে যায়। আদা চা হজমের ক্ষেত্রেও সহায়ক। আদায় থাকা  জিঞ্জেরল এবং শোগোল প্রদাহনাশক উপাদান হিসেবে কাজ করে। আদা চা রক্তে শর্করার মাত্রা ঠিক  বজায় রাখে ও  হার্টের জন্যও উপকারী। 

জবা চা: জবা ফুল হলেও শরীরের জন্য দারুন উপকারী। শরীর ভালো রাখতে এখন জবা চায়ের বেশ প্রচলন রয়েছে। জবায় থাকা অ্যান্থোসায়ানিন রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে।  রক্তচাপ নিয়্ন্ত্রণ করে । কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে। তবে অন্তঃসত্ত্বাদের এই চা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 

মাচা:  জাপান, তাইওয়ান ছাড়িয়ে বিশ্বের বহু দেশেই শুরু হয়েছে মাচা চা খাওয়ার চল এখন।   সাধারণ চা, কফির তুলনায় মাচায় কম থাকে ক্যাফিনের মাত্রা। এই চা অম্বলের ঝুঁকি কমায় । জাপানের এই চায়ে প্রচুর পরিমাণে ক্যাটেসিন নামের এক ফ্ল্যাভনয়েড রয়েছে ।  এই অ্যান্টি-অক্সিড্যান্ট আবার প্রদাহনাশক ।  লিভারের স্বাস্থ্য ভাল রাখতে। শরীরে জলের ঘাটতি মেটায়।  এইসব পানীয়ের পাশাপাশি জল গরম করেও খেতে পারেন। 

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর