চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ধ্যার পর ভুলেও করবেন না এই ৭ কাজ, ঘরে প্রবেশ করবে দারিদ্র্য

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্ম এবং বাস্তুশাস্ত্রে সূর্যাস্তের পরে কিছু কাজ নিষিদ্ধ। বাড়ির প্রবীণরাও বলেন সূর্য ডুবে যাওয়ার পর নির্দিষ্ট কিছু কাজ করতে নেই, করলে অমঙ্গল হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পরে কিছু কাজ করলে বাড়িতে দুর্ভাগ্য আসে। সূর্যাস্তের পরে যদি কেউ এই কাজগুলি করে, তাহলে তাকে জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়।

সূর্যাস্তের পরে এই কাজগুলি এড়িয়ে চলুন

সন্ধ্যার পর তুলসী পাতা ছিঁড়বেন না

সূর্যাস্তের পরে কখনও তুলসী পাতা ছিঁড়বেন না। এছাড়াও, সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবেন না। এটি করলে দেবী লক্ষ্মী ক্রোধিত হন। যে ব্যক্তি সূর্যাস্তের পরে এই ধরনের কাজ করা এড়িয়ে চলেন, তিনি দেবী লক্ষ্মী, শ্রী হরি এবং সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন।

ঘরের চৌকাঠে বসবেন না

সূর্যাস্তের পর কারও সে পুরুষ হোক বা মহিলা, দরজায় বসে থাকা উচিত নয়। শাস্ত্র অনুসারে, সন্ধ্যার পর দরজায় বসে থাকা অশুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে, এতে দেবী লক্ষ্মী ক্রোধান্বিত হন।

সন্ধ্যার পর এই জিনিসগুলি দান করবেন না

বাস্তুশাস্ত্র অনুসারে, সন্ধ্যার পর দুধ, দই বা চিনি দান করবেন না। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর এগুলি দান করলে ঘরে দারিদ্র্য আসে। আর্থিক সমস্যারও সম্মুখীন হতে হতে হয়।

আর্থিক লেনদেন এড়িয়ে চলুন

সন্ধ্যায় কারও সঙ্গে আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। যারা সন্ধ্যায় আর্থিক লেনদেন করেন তারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আর্থিক লেনদেন সবসময় সন্ধ্যার আগে করা উচিত।

সন্ধ্যার পর চুল, দাড়ি নখ কাটবেন না

চুল, দাড়ি এবং নখ সন্ধ্যার পর কাটবেন না। দিনের এই সময় নখ বা চুল কাটা অশুভ বলে মনে করা হয়। এটি করলে জীবনে কষ্ট আসতে পারে, মানসিক চাপও বাড়ে।

সন্ধ্যাবেলা ঘুমাবেন না

যদি কেউ সন্ধ্যাবেলা ঘুমায়, তাহলে তার স্বাস্থ্যহানির ঝুঁকি থাকতে পারে। যে ব্যক্তি সন্ধ্যায় ঘুমায় তার আয়ু কম হয়। হিন্দু ধর্ম অনুসারে, সন্ধ্যা হল সেই সময় যখন দেবী লক্ষ্মী গৃহে প্রবেশ করেন। এই সময় ঘুমানো এড়িয়ে চলা উচিত। এছাড়াও, সন্ধ্যাবেলা কিছু সময়ের জন্য আপনার ঘরের প্রধান দরজা খোলা রাখুন।

সন্ধ্যাবেলা ঘর ঝাঁট দেবেন না

হিন্দু ধর্ম অনুসারে, সূর্যাস্তের পরে কখনওই ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। এটি করলে ঘরে নেতিবাচক শক্তি এবং অশুচি পদার্থ প্রবেশ করে। সনাতন ধর্ম অনুসারে, সন্ধ্যায় ঘর বা প্রধান দরজায় ঝাড়ু দেওয়া নিষিদ্ধ। এটি করলে ঘর থেকে ইতিবাচক শক্তি বেরিয়ে যায়।

Published by:

Share Link:

More Releted News:

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ