আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই কমে যাচ্ছে রক্তচাপ? সতর্ক হন, কী কী বিষয়ে খেয়াল রাখবেন?

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অত্যাধিক চিন্তাভাবনা রক্তচাপ বৃদ্ধি করে। রক্তচাপ একটু বাড়লেই হৃদরোগে আক্রান্ত হওয়ায় সম্ভাবনা থাকে। তবে হাই ব্লাড প্রেশারের মতো রক্তচাপ আচমকা কমে গেলে ক্ষতি আরও বেশি। হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতনই বিপজ্জনক।

জানা যাচ্ছে, যদি কারোর রক্তচাপ ১৪০/ ৯০ এর বেশি হয়, তাহলে বুঝতে হবে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। কিন্তু রক্তচাপ যদি ১১০/৬০ এর নিচে নেমে যায় তখন বুঝতে হবে লো ব্লাড প্রেশার রয়েছে। উপসর্গ দেখা না দিলে কেউ প্রেশার মাপতে চায় না। কিন্তু রক্তচাপ ঊর্ধ্বমুখী না নিম্নমুখী তা বুঝতে চাইলে কিছু কিছু লক্ষণ রয়েছে। তার মধ্যে অন্যতম মাথাঘোরা, শ্বাসকষ্ট, বুক ধরফর করা, নাক দিয়ে রক্ত পড়া। এগুলো হলে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে।

পাশাপাশি লো প্রেশারের ক্ষেত্রেও একাধিক উপসর্গ রয়েছে। অনেকের জন্মগতভাবে প্রেশার কম থাকে। আচমকাই পরীক্ষা করার পর অনেক সময় দেখা যায় প্রেশার ৯০/৬০ এ নেমে যায়। কিন্তু তার কোন লক্ষণ শরীরে প্রকাশ পায় না। রক্তচাপ কমে যাওয়ার ফলে হার্ট, ব্রেন বা অন্যান্য অঙ্গে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না। ফলে বড় বিপদ ঘটতে পারে। তখন ক্লান্তি, মাথা ঘোরা, অনিয়মিত হার্টবিট, বমি ভাব, ঝাপসা দৃষ্টির মত ঘটনা ঘটতে পারে। নিম্ন রক্তচাপ হলে হার্টের সমস্যা হতে পারে। লো ব্লাড প্রেশারও কার্ডিয়াক এরেস্টের কারণ হতে পারে। রক্তে হিমোগ্লোবিন মাত্রা কম থাকলে বা রক্তাল্পতায় ভুগলে প্রেশার আচমকাই নেমে যেতে পারে।

আচমকা প্রেশার নেমে গেলে নুন-চিনির জল খেতে পারেন। এরফলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ওআরএসের জলও খেতে পারেন। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন। পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। প্রেশার নেমে গেলে  ব্ল্যাক কফি খেতে পারেন। কফিতে থাকা ক্যাফেইন রক্তচাপ বাড়াতে সাহায্য করে। নিম্ন রক্তচাপের আক্রান্তদের ডায়েটে নজর দিতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ