শ্রাবণ মাসে ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না, অসম্পূর্ণ রয়ে যাবে ভোলানাথের পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। দেবী লক্ষ্মীর বাস এই গাছে।শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। হিন্দু ধর্মে বিশ্বাস এই মাসে মহাদেবের পুজো করলে তিনি প্রসন্ন হন। যে ভক্ত শ্রাবণ মাসে অন্তর থেকে মহাদেবের জলাভিষেক করে ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট হন এবং কাঙ্খিত ফল দান করেন। পবিত্র শ্রাবণ মাস সম্পর্কে হিন্দু শাস্ত্রে অনেক নিয়মের কথা বলা রয়েছে। তার মধ্যে একটি নিয়ম হল এই মাসে কখনওই তুলসী গাছ থেকে পাতা তোলা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে তুলসী পাতা তোলা নিষিদ্ধ। চলুন জেনে নেওয়া যাক এই নিয়মের নেপথ্য কারণ কী?

আসলে শ্রাবণ মাসে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান। অন্যদিকে তুলসী দেবীও বিশ্রামে থাকেন। তাই তুলসী গাছ স্পর্শ করে যদি তুলসী পাতা তোলা হয় এই মাসে, তাহলে  তুলসী দেবীর বিশ্রামের ব্যাঘাত ঘটে। তুলসী দেবীকে অপমান করা হয় বলে মনে করা হয়।

গরুড় পুরান অনুসারে আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে কার্তিক মাসের শুক্ল একাদশী পর্যন্ত তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয়। এই সময়কালে তুলসীর বিবাহ হয় । আষাঢ়ের একাদশী থেকে কার্তিকের শুক্ল একাদশী পর্যন্ত তুলসী গাছ স্পর্শ করলে পাপ হয় বলে বিশ্বাস।

বিশ্বাস করা হয়, এই সময় তুলসী মাতা ধ্যানমগ্ন থাকেন। তাই তাঁকে স্পর্শ করা উচিত নয়। শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে ভক্তরা শিবলিঙ্গে দুধ- গঙ্গাজল-মধু-ঘি- বিল্বপত্র সহযোগে নানাবিধ উপকরণ দিয়ে অভিষেক করেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের