শ্রাবণ মাসের ব্রহ্মমুহূর্তে এই একটি কাজ করুন, দেবী লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে সংসার 

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এমনও বিশ্বাস করা হয় যে, এই সময় দেব-দেবীরা স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে মর্ত্যে বিচরণ করেন। তাই এই সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

ব্রহ্ম মুহূর্ত সাধারণত ভোট ৪টে থেকে ভোর ৫:৩০ পর্যন্ত হয়। ব্রহ্ম মুহূর্তের সময় পরিবেশে ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি পায়। আর কয়েকদিন পরেই শ্রাবণ মাস আসতে চলেছে। এই মাসের ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের ব্রহ্ম মুহূর্তে কোন কোন আধ্যাত্মিক কাজ করলে আপনার জীবনে নেমে আসবে সমৃদ্ধি চলুন জেনে নিই।

দেবী লক্ষ্মী আমাদের হাতের তালুর সামনের অংশে বসবাস করেন। তাই ব্রহ্ম মুহূর্তে হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত ভাল বলেই বিবেচিত হয়। সে’জন্যই বলা হয় ঘুম থেকে উঠে সবসময় হাতের তালুর দিকে তাকিয়ে বলা উচিত ” করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু হি ব্রহ্ম, প্রভাতে করো দর্শনম।”এই মন্ত্র জপে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর বর্ষিত হবে। কখনও কোনও আর্থিক কষ্ট গ্রাস করবে না

ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে আগে স্নান করে নিন। তারপর যোগাসনে বসে আপনার সবচেয়ে প্রিয় দেবতার উপাসনা করুন। অন্তর থেকে তাঁকে স্মরণ করুন, উপলব্ধি করার চেষ্টা করুন। এরপর হাতে কিছুটা গঙ্গা জল নিয়ে নিজের ইচ্ছার কথা বলুন। এটি করলে ইচ্ছা অবশ্যই পূরণ হয়।

ব্রহ্মমুহূর্তে গায়ত্রী মন্ত্র ও মন্ত্র ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। গায়ত্রী মন্ত্র মনকে শান্ত রাখে ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র অকালমৃত্যু এড়াতে সহায়তা করে।

গায়ত্রী মন্ত্র

ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর র্ভরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।

মহামৃত্যুঞ্জয় মন্ত্র
ওঁ ত্রম্বকং য্জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ ।
উর্বারূপমিব বন্ধনান মৃতৌমোক্ষীয় মামৃতাত !!

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের