শ্রাবণের সোমবারে এই কাজগুলো করলেই মহাদেবের কৃপায় সব অন্ধকার দূর হবে

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস।তার উপর শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের জন্য একটি বিশেষ দিন ৷এইদিন উপোস করে ভোলানাথের মাথায় জল ঢালেন শিবভক্তরা ৷ কথিত আছে এই মাসে নিষ্ঠাভরে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় ভক্তদের। পাশাপাশি কিছু বিশেষ রীতি মেনে চললে মন জয় করতে পারবেন মহাদেবের ৷ জেনে নিন বিশেষ নিয়ম।

এদিন উপোস থাকাকালীন স্নান সেরে মহাদেবের পুজো করুন৷সারাদিনে ১০৮ বার মহা-মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সুফল পাবেন।পাশাপাশি কিছু সামগ্রী দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে দূর হবে সমস্ত অন্ধকার।

বিয়ের পথ সুগম করতে : শ্রাবণ মাসের সোমবার সন্ধ্যায় শিব ও পার্বতীর পুজো করুন। পুজোর পর ১০৮টি বেলপাতায় চন্দন দিয়ে শ্রীরাম লিখতে হবে। এরপর এই বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। এই কাজ করলে আপনার প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি থাকলে তা কেটে যাবে এবং বিয়ের পথ সুগম হবে।দাম্পত্য জীবনে কলহ দূর হবে।

সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে :  শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সম্পদ ও সমৃদ্ধি পেতে : শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে তুষ্ট হন মহাদেব। এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন।

পাপমোচন করতে : শ্রাবণ সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনের করা সমস্ত পাপ মুছে যায় বলে মনে করা হয়।

দুঃখ কষ্ট দূর করতে : শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এর ফলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?