বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাতা আর রুমাল-এই দুই জিনিসই হারিয়ে যাওয়ার তালিকায় থাকে এক নম্বরে। বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে থাকলেও, অফিস, বাস, ট্রেন কিংবা কোনও দোকানে গিয়ে অসাবধানতাবশত সেগুলি ফেলে আসেন অনেকেই। রুমাল হারিয়ে গেলে হয়তো খুব একটা সমস্যা হয় না, কিন্তু বর্ষাকালে ছাতা হারিয়ে গেলে বিপদে পড়তে হয়। অনেকেই অফিস, দোকান, রেস্তোরাঁ, বাস বা ট্রেনে ছাতা রেখে চলে আসেন। বাড়ি ফিরে তবেই মনে পড়ে, প্রিয় ছাতাটি আর সঙ্গে নেই। একবার ছাতা হারিয়ে গেলে বাড়ি ফেরার সময় বৃষ্টিতে ভিজে যাওয়া প্রায় নিশ্চিত। আর সেই ভেজা শরীর থেকেই শুরু হতে পারে সর্দি, কাশি, জ্বরের মতো নানা সমস্যা।  সামান্য কয়েকটি অভ্যাস বদলালেই এই সমস্যার সমাধান সম্ভব। জেনে নিন কীভাবে-  

প্রথমেই ছাতার জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন। বাড়ি থেকে বেরোনোর আগে এবং ফেরার পরে সবসময় একই জায়গায় ছাতা রাখার অভ্যাস গড়ে তুলুন। এতে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

যদি কোথাও বসেন, তাহলে ছাতাটি চেয়ারের সঙ্গে বা নিজের ব্যাগের হাতলে ঝুলিয়ে রাখুন। এতে উঠে যাওয়ার সময় ছাতাটি চোখে পড়বে এবং ফেলে আসার সম্ভাবনা কমবে।

এছাড়া উজ্জ্বল রঙের বা আকর্ষণীয় ডিজাইনের ছাতা ব্যবহার করলেও সুবিধা হয়। কালো বা সাধারণ রংয়ের ছাতার ভিড়ে নিজের ছাতাটি সহজেই চেনা যায়, ফলে ভুল হওয়ার আশঙ্কা কমে।

মোবাইলে একটি ছোট রিমাইন্ডারও রাখতে পারেন। বিশেষ করে অফিস, রেস্তোরাঁ বা ট্রেনে পৌঁছানোর পর এবং বেরোনোর আগে একটি অ্যালার্ম বা নোটিফিকেশন সেট করলে ছাতা নেওয়ার কথা মনে পড়বে।

অনেকেই ছাতার কভারে নিজের নাম ও ফোন নম্বর লিখে রাখেন। ভুলবশত কোথাও ফেলে এলে কেউ পেলে যোগাযোগ করার সুযোগ থাকে। 

ব্যাগে সবসময় একটা বড় পলিথিন প্যাকেট রাখুন। ভিজে ছাতা ভালো করে ঝেড়ে প্যাকেটে ভরে সোজা ব্যাগের ভেতরে রেখে দিন। এতে ফেলে যাওয়ার ভয় থাকবে না। 

সবশেষে, কোনও জায়গা থেকে বেরোনোর আগে একটি ছোট অভ্যাস তৈরি করুন। মোবাইল, মানিব্যাগ, চাবি এবং ছাতা এই চারটি জিনিস একবার চোখ বুলিয়ে নিন। মাত্র কয়েক সেকেন্ডের এই অভ্যাসই আপনাকে বারবার নতুন ছাতা কেনার ঝামেলা থেকে বাঁচাতে পারে।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই