পিঁয়াজ তো উপকারীই, পিঁয়াজের খোসার গুনাগুণ জানা আছে কি?

আসুন দেরি না করে আজই জেনে নিই পিঁয়াজের খোসার গুনাগুণ। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিঁয়াজ পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন। বাঙালির প্রিয় সবজীর তালিকায় এই একটি জিনিস বিরাজ করে বছরের ১২টা মাসই। যে কোনও সাধারণ রান্নাকে অসাধারণ বানাতে পিঁয়াজ, রসুনের কোনও বিকল্প নেই। আবার শুধু রান্না নয়, কাঁচা পিঁয়াজচ ছাড়া মুড়ি মাখা, আলু সেদ্ধর মতো একাধিক পদ কল্পনাই করতে পারেন না বাঙালি। আবার পিঁয়াজ খুব উপকারীও। বিশেষজ্ঞরা বলেন কাঁচা পিঁয়াজ খেলে পেট ঠাণ্ডা হয়। আবার পিঁয়াজের রস মাথায় চুল গজাতেও সাহায্য করে। এত গেল পিঁয়াজের গুণাগুণের কথা। কিন্তু জানেন কি পিঁয়াজের যে জিনিসটা আমরা এতকাল ধরে চরম অবহেলার সঙ্গে ফেলে দিয়ে আসছি পিঁয়াজের উচ্ছিষ্ট ভেবে, সসেই পিঁয়াজের খোসার কত গুণ রয়েছে? তাহলে আসুন দেরি না করে আজই জেনে নিই পিঁয়াজের খোসার গুনাগুণ। 

ত্বকের যত্নে

পেঁয়াজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। পেঁয়াজের খোসা ত্বকের নতুন কোষ গঠনেও সহায়তা করে। নিয়মিত পেঁয়াজের খোসা মেশানো চা খেলে ত্বকের শুষ্কতা দূর হয়। ত্বক হয় আরও সুন্দর এবং আরও লাবণ্যময়। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
ভিটামিন এর পাশাপাশি পেঁয়াজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। মূলত সেই কারণেই পিঁয়াজের খোসা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও ভাইরাসজনিত সমস্যা এড়াতে পেঁয়াজের খোসা খুবই দরকারি। পেঁয়াজের খোসা মেশানো চা খেলে দ্রুত গলা ব্যথা থেকে উপশম পাওয়া যায়। তাই এই করোনাকালে পিঁয়াজের খোসা খুবই উপকারী একটি জিনিস।

চুলের যত্নে
 চুলের যত্নে এবং চুল ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল করতে পিঁয়াজ যে কতটা উপকারী এটা তো আমরা সকলেই জানি। কিন্তু জানেন কি পিঁয়াজের পাশাপাশি পিঁয়াজের খোসাও চুলের জন্য সমান উপকারী। পেঁয়াজ এবং খোসা দুটির মধ্যেই প্রচুর পরিমাণে সালফার থাকে। আর তাই পিঁয়াজের রসের বদলে কেউ যদি পেঁয়াজের খোসা সেদ্ধ জল চুলের যত্নে ব্যবহার করে তাহলে খুশকির সমস্যা দূর হয়। চুলের বৃদ্ধিতেও পেঁয়াজের খোসা সমান কার্যকর। সপ্তাহে তিন-চার দিন পেঁয়াজের খোসা সেদ্ধ জল দিয়ে চুল ধুয়ে নিলে চুল ঘন, কালো ও ঝলমলে হয়।

পেশীর টানের সমস্যা দূর করে
পায়ে ব্যথার সমস্যা বা পায়ের পেশীতে টান লাগার সমস্যা থাকলে তা থেকে দ্রুত উপশম পেতে পেঁয়াজের খোসা ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজের খোসা সেদ্ধ জল যদি এক্ষেত্রে পান করা যায় তাহলে দ্রুত পেশীর টানের সমস্যা দূর হবে। 

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে