মালদায় আম কুড়োতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু ১১ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি:বজ্র বিদ্যু‍ৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। তবুও এড়ানো গেল না প্রাণহানি। বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার তিন জায়গায় ঝড়-বৃষ্টির মধ্যে বাজ পড়ে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। একই সঙ্গে এগারো জনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন জেলাশাসক। এদিনের বজ্রপাতের ঘটনা নিয়ে জেলাশাসকের তরফে জানান হয়েছে, ‘বজ্রপাতে মৃত ব্যক্তিদের দুর্যোগ তহবিল থেকে দু’লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। সরকারি সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে। নির্বাচনী বিধিনিষেধ রয়েছে। কিন্তু বিপর্যয় ঘটে গিয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে।’ 

এদিনের বজ্রপাতের ঘটনায় পুরাতন মালদহের সাহাপুরে একসঙ্গে মৃত্যু হয়েছে ৩ জনের। আম কুড়ানো এবং পাহাড়ের কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। জানা গিয়েছে, নিহতরা হলেন বছর ৪০-এর  চন্দন সাহানি, ১৬ বছরের রাজ মৃধা এবং ২১ বছরের  মনোজিৎ মণ্ডল। অন্যদিকে আম কুড়াতে গিয়ে মানিকচক ব্লকেও প্রাণ গিয়েছে দুই নাবালক ও এক বৃদ্ধের। মৃত্যু হয়েছে ১১ বছরের শেখ সাবরুল ,রানা শেখের এবং ৬৫ বছরের অতুল মণ্ডল ।

এছাড়াও এদিন জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার বাসিন্দা  বছর ৪৫-এর সুমিত্রা মণ্ডলের। পূর্ব কুস্তরিয়া গ্রামে পাটের জমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় ২৩ বছরের নয়ন রায় এবং ২০ বছরের  প্রিয়ঙ্কা সিংহের । ইংরেজবাজার থানা এলাকায় জমিতে কাজ করতে গিয়ে প্রাণ গিয়েছে ২৩ বছরের পঙ্কজ মণ্ডলের । ইতিমধ্যেই তাদের আকর্ষিত মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে তাদের চার দেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আনছে প্রশাসন।

উল্লেখ্য, এদিনের বজ্রপাতের ঘটনায় জখম হয়েছেন দুজন । তাদের মধ্যে একজন হলেন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি এবং দ্বিতীয়জন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল।  বর্তমানে তারা দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার আচমকাই মালদাহে শুরু হয় বজ্রপাত। আর তাতেই ঘটল বিপত্তি।  

 

৩ দিন পর উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র