আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাস্তুদোষ মানুষের জীবনের প্রভাব ফেলে বিস্তর। বাস্তু দোষ মেনে না চললে সাংসারিক ও কর্মজীবনে খারাপ প্রভাব নেমে আসতে পারে। অনেক সময় বাড়িতে ঘন ঘন আগুন লাগে। আবার প্রায়শই বৈদ্যুতিন যন্ত্রপাতি নষ্ট হতে থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির অগ্নি কোণ তথা দক্ষিণ-পূর্ব দিক ভারসাম্যহীন হলেই এই সমস্ত সমস্যা দেখা দেয়। এই অগ্নিকোণের সমস্যা দূর করতে পারলে তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

অনেক সময় বাড়িতে ছোটখাটো আগুন লেগে দুর্ঘটনা ঘটে। এগুলো বিশেষ লক্ষণ। এই ঘটনাগুলোকে কখনও উপেক্ষা করা উচিত নয়। অগ্নি উপাদানের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে। বাড়িতে মাঝে মধ্যেই শর্ট সার্কিটের ঘটনাও ঘটে। বাড়ির অগ্নিকোণ ঠিক থাকলে এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকা যায়। বাড়ির দক্ষিণ-পূর্ব দিককে অগ্নি কোণ বলা হয়ে থাকে। এই দিকের অধিপতি হলেন শুক্র। বিদ্যুৎ বা অগ্নি উপাদানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জিনিস এই নির্দিষ্ট দিকে রাখা খুব ভালো। গ্যাস ওভেন, হিটার ইনভার্টার বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখুন। তবেই ভারসাম্য বজায় থাকবে।

এই জিনিসগুলো বিপরীত দিকে রাখলে দুর্ঘটনা ঘটতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে, আগুনের উপাদানের সঙ্গে সম্পর্কিত জিনিস কখনও ঈশান কোণ বা নৈরিত্য কোণে তথা দক্ষিণ-পশ্চিম দিকে রাখা উচিত নয়। ঈশান কোণকে মূলত উত্তর-পূর্ব দিক বলা হয়ে থাকে। এটি জলের উপাদানের সঙ্গে সম্পর্কিত। বলা হয়ে থাকে প্রদীপ বা মোমবাতিকে কখনও অসম্মান করা উচিত নয়। অর্থাৎ এই গুলোকে জ্বালালে তা কখনোই ফু দিয়ে নেভানো উচিত নয়। আগুনকে সম্মান করলে ঘরের ইতিবাচক শক্তি বজায় থাকে।

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের