বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা জীবিত, অথচ তাঁর উপস্থিতিতেই ছেলে করে ফেলছেন এমন কিছু কাজ, যা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একেবারেই অনুচিত। গরুড় পুরাণে বাবা ও ছেলের সম্পর্ক, পারিবারিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য নিয়ে রয়েছে একাধিক নির্দেশ। প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, বাবা বেঁচে থাকাকালীন কয়েকটি কাজ থেকে ছেলের বিরত থাকা উচিত। কী সেই কাজ? জানলে হয়তো আপনারও চোখ কপালে উঠবে।  যদি জেনে না থাকেন তাহলে জেনে নিয়ে এখনই সতর্ক হন। 

১. নিজেকে বাড়ির প্রধান সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি মনে করবেন না 

গরুড় পুরাণের প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, বাবা জীবিত থাকলে পরিবারের শেষ সিদ্ধান্ত  নেওয়ার ক্ষেত্রে তাঁকেই অগ্রাধিকার দেওয়া উচিত। বাবাকে পাশ কাটিয়ে নিজেকে বাড়ির কর্তা হিসেবে প্রতিষ্ঠা করা উচিত নয়। বরং ছেলের ভূমিকা হওয়া উচিত বাবাকে সহযোগিতা করা এবং পরিবারের দায়িত্বে পাশে থাকা।

২. বাবাকে বাদ দিয়ে  তর্পণ বা শ্রাদ্ধের কাজ  নয়

পিতৃপুরুষের তর্পণ নয়, পিণ্ডদান বা শ্রাদ্ধের মতো ধর্মীয় আচারেও বাবার অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে। বাবা জীবিত থাকলে ছেলে নিজেকে প্রধান কর্তা হিসেবে সামনে না এনে বাবার সঙ্গে সহযোগী হিসেবে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। 

৩. দান-পুণ্যে বাবার নামকে পিছনে রাখবেন না 

ছেলে নিজের উপার্জন থেকে দান, যজ্ঞ বা অন্য কোনও ধর্মীয় কাজ করলেও প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যায় বাবার প্রতি সম্মান বজায় রাখার কথা বলা হয়েছে। নিজের নামকে সামনে রেখে বাবার নামকে পিছনে সরিয়ে  দেওয়া একেবারেই অনুচিত। 

৪. সামাজিক অনুষ্ঠান বা নিমন্ত্রণপত্রে বাবাকে প্রাধান্য 

গরুড় পুরাণে বিয়ে, গৃহপ্রবেশ কিংবা অন্য কোনও পারিবারিক অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে পরিচয় হিসেবে বাবার নামকে যথাযথ সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী, বাবা জীবিত থাকলে তাঁকেই সংসারের প্রধান ব্যক্তি হিসেবে সামনে রাখার কথা বলা হয়েছে। 

৫. বাবার অনুমতি ছাড়া পারিবারিক রীতি বদল নয়

বাবা জীবিত থাকা অবস্থায় তাঁর সঙ্গে আলোচনা ছাড়া পরিবারের প্রচলিত রীতিনীতি বা প্রথায় পরিবর্তন করাকে অনুচিত বলে ধরা হয়েছে। যদিও সময়ের সঙ্গে সামাজিক নিয়ম অনেকটাই বদলেছে। তবে বাবার প্রতি সম্মান এবং পারিবারিক ঐতিহ্য বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স