মন হারানোর নতুন ঠিকানা, কলকাতার কাছেই আছে এই অজানা পাহাড়!

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গা পুজো এলেই মনটা উতলা হয়ে ওঠে। এইসময় ঘরে কী আর মন থাকে। এতদিন পর ছুটি বলে কথা। বাক্স প্যাটরা গুছিয়ে দে ছুট….। শহর থেকে দূরে কোথাও ঘুরতে যেতে চান ? যেখানে থাকবে শুধু প্রকৃতির এক অমোঘ রুপ। তাকালে মনে হবে এ যেন স্বর্গ। চোখ একেবারে স্বার্থক হবে। সাধেই কী রবি ঠাকুর বলেছিল, ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,….বাঁকুড়া শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বিসিন্দা পাহাড়। বিসিন্দা পাহাড় ঘুরে নেওয়ার জন্য এক রাত, দুই দিন যথেষ্ট।

যেদিকে তাকাবেন শুধু টিলা, গাছপালা..। দেখলে মনে হবে, প্রকৃতি যেন সযত্নে তার সবুজ আঁচল বিছিয়ে দিয়েছে। পাহাড়েই রয়েছে দেবী নাচনচণ্ডীর থান। এই স্থান থেকে সূর্যোদয় দেখতে অপূর্ব লাগে। এখানকার শান্ত- স্নিগ্ধ পরিবেশ। সবুজে মোড়া এই পাহাড় মন কাড়বে আপনার। কাজের ব্যস্ততায় হাসতে ভুলে গিয়েছিলেন, সেই হাসিও ফিরে আসবে।

পাহাড়ে চড়েই দেখতে পাবেন মেঘের ভেলা ভাসছে আকাশ জুড়ে। আকাশের স্নিগ্ধতা মন ছুয়ে যাবে। পাশেই রয়েছে চাষের খেত। বাতাস এসে ধাক্কা দিতেই, জমির দুইপাশে দুলতে থাকবে সবুজ ফসলের খেত। সত্যিই তা দেখে মনে হবে  শিল্পীর ক্যানভাসে ফুটে ওঠা কোনও ছবি। কিন্তু এটা কোন ছবি নয়, এটি সত্যই বটে। সবকিছু অকাল্পনিক মনে হতে পারে। এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে সব ভুলে যেতে পারেন আপনি। পড়ন্ত বিকেলে আকাশের উপর সূর্যের রক্তিম ছোঁয়া লাগে, আর এই রুপ দেখার মত।

তাই আর দেরি না করে বেরিয়ে পড়ুন বাঁকুড়ার পথে। এখানেই রয়েছে বিসিন্দা পাহাড়। তার মাথা থেকে তাকালে যত দূর চোখ যায়, শুধু চাষজমি, টিলা, গাছপালা। দেখলে মনে হবে, প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে আপনাকে। কিছুক্ষণের জন্য সব ভুলে যাবেন আপনি। মানসিক শান্তি ও আরাম অনুভব করতে পারবেন।

কতক্ষণ সময় লাগবে :  কলকাতা থেকে বিসিন্দা পাহাড়ের দূরত্ব ২০৪ কিলোমিটার। সময় লাগবে ৫ থেকে ৬ ঘণ্টা।

কীভাবে যাবেন : কলকাতা থেকে ডানকুনি-বর্ধমান হয়ে দুর্গাপুর। তবে যদি হাতে সময় থাকে তবে অবশ্যই দুর্গাপুর ব্যারেজ ঘুরে নিতে পারেন। সেখান থেকে বড়জোড়া, গঙ্গাজলঘাটি হয়ে বিসিন্দা পাহাড়। তবে বিসিন্দা আসার পথে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির জঙ্গলে কিছুটা সময় কাটাতে পারেন। জঙ্গলের বুক চিরে রয়ে গিয়েছে কালো পিচের মসৃণ রাস্তা। এখান থেকে বিসিন্দা পাহাড়ের দূরত্ব ১০ কিলোমিটার। ছুটিতে একবার চাক্ষুষ দর্শন করে নিতে পারেন।

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট