চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুড ফ্রাইডেতে কেন খাওয়া হয় হট ক্রস বান? জানুন ইতিহাস ও তাৎপর্য

নিজস্ব প্রতিনিধিঃ ইস্টার আসতেই বিশ্বের বিভিন্ন দেশে এক বিশেষ খাবারের কথা সামনে আসে—হট ক্রস বান। গুড ফ্রাইডে উপলক্ষে এই মিষ্টি পাউরুটির মতো বান খাওয়ার প্রথা বহু পুরনো। খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনের সঙ্গে জড়িয়ে আছে যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্মৃতি, আর সেই কারণেই এই বান বিশেষ গুরুত্ব পায়।

হট ক্রস বানের উপরে থাকা ক্রস চিহ্নটি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার প্রতীক। শুধু তাই নয়, এর ভেতরে থাকা মশলাগুলিকেও মনে করা হয় যিশুর দেহ সংরক্ষণের সময় ব্যবহৃত সুগন্ধি মশলার প্রতীক হিসেবে। ইতিহাস বলছে, মধ্যযুগীয় ইংল্যান্ডে প্রথম এই বান তৈরি হয় এবং গুড ফ্রাইডেতে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হত। সময়ের সঙ্গে সঙ্গে এটি ইস্টার উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।আরও একটি বিশ্বাস রয়েছে—এই দিনে বান তৈরি করলে তা নষ্ট হয় না এবং ঘরে সৌভাগ্য বয়ে আনে। ফলে শুধুমাত্র খাবার নয়, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের মেলবন্ধনেই আজও জনপ্রিয় হট ক্রস বান।

উপকরণ:
ময়দা ৩ কাপ
দুধ ১ কাপ
চিনি ১/৪ কাপ
ইস্ট ২ চা চামচ
মাখন ২ টেবিল চামচ
ডিম ১টি
কিসমিস বা শুকনো ফল ১/২ কাপ
দারচিনি গুঁড়ো ১ চা চামচ
লবণ সামান্য

প্রণালি:
প্রথমে কুসুম গরম দুধে ইস্ট ও সামান্য চিনি মিশিয়ে ১০ মিনিট রেখে দিন
একটি পাত্রে ময়দা, চিনি, লবণ, দারচিনি মিশিয়ে নিন
এর মধ্যে ইস্ট মিশ্রণ, ডিম ও মাখন দিয়ে ভালোভাবে ডো তৈরি করুন
ডো-এর মধ্যে কিসমিস মিশিয়ে ১ ঘণ্টা ঢেকে ফুলতে দিন
এরপর ছোট ছোট বল বানিয়ে ট্রেতে সাজান
উপরে ময়দার পেস্ট দিয়ে ক্রস চিহ্ন আঁকুন
১৮০ ডিগ্রি তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন
বের করে সামান্য মধু বা সিরাপ ব্রাশ করে পরিবেশন করুন। 

Published by:

Share Link:

More Releted News:

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ