মুটিয়ে যাচ্ছে ছোট্ট সন্তান? রইল সমস্যা থেকে মুক্তির উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বিগত কয়েক দশকে শিশুদের মধ্যে স্থূলতার হার বৃদ্ধি পাচ্ছে। ওজন বৃদ্ধির কারণে শরীরে দানা বাঁধছে একাধিক সমস্যা। শিশুদের ক্রমাগত ওজন বৃদ্ধি, স্থুলতা বিশ্বের এখন বড় সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বডি মাস ইনডেক্স ২৫-র বেশি হলেই তা অতিরিক্ত ওজনের আওতায় ধরা হয়। ৩০-এর বেশি হলেই তা স্থূলতার পর্যায়ে পড়ে।

বর্তমানে বিশেষজ্ঞরা শিশুদের ওজন স্বাভাবিকের গণ্ডিতে বেধে রাখার কথা বলেছেন। কিন্তু বহু অভিভাবকরাই  বুঝতে পারেন না কীভাবে ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন। ন্যাশনাল ফ্যামিলি হেল্‌থ সার্ভে-র সমীক্ষা বলছে, ভারতে ২০০৩-২০২৩ সালের মধ্যে শৈশবকালীন স্থূলত্বের হার বেড়েছে ৮.৪-১২.৪ শতাংশ। এই স্থূলতার অন্যতম প্রধান কারণ হল সুষম খাবেরের অভাব।

ওজন যদি কমাতেই হয়, তা হলে নিয়মিত শরীরচর্চা যেমন জরুরি, তেমনই রোজের খাবারে প্রোটিনও মেপে দিতে হবে অভিভাবকদের। মাছ, মাংসের সঙ্গে শিশুর শরীরে প্রচিন শেকেরও প্রয়োজন বিস্তর। যা শরীরে পুষ্টি জোগানোর সঙ্গে সঙ্গে ডিটক্স-র কাজও করবে। তাই শিশুকে বাড়িতেই বানিয়ে দিতে পারেন প্রোটিন শেক। কীভাবে বানাবেন প্রোটিন শেক?

গ্রিন ডিটক্স প্রোটিন শেক

১ চা-চামচ প্রোটিন পাউডার, ১ কাপ পালং শাক কুচোনো, অর্ধেক সবুজ আপেল, ১ চা-চামচ চিয়া সিড ও ১ কাপ ডাবের জল একসঙ্গে মিক্সারে ভাল করে পিষে  মিশ্রণ তৈরি করতে হবে। এটি গ্লাসে ঢেলে উপরে ড্রাই ফ্রুট্‌স ছড়িয়ে সকালের জলখাবারের সঙ্গে বা বিকেলে খেলাধূলার পরে শিশুকে দিলে শরীরে শক্তি বৃদ্ধির সঙ্গে বাড়তি ক্যালোরিও কমে যাবে।

 

চকোলেট আমন্ড বাটার শেক

ছোটোরা চকলেট বেশ ভালোই পছন্দ করে। চকোলেটের স্বাদের প্রোটিন পাউডারের সঙ্গে ১ কাপ কাঠবাদামের দুধ, ১ কাপ আমন্ড বাটার, অর্ধেকটা কলা ও আধ চা-চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে প্রোটিন শেক। ফাইবারে ভরপুর এই প্রোটিন শেক নিয়মিত খেলে ওজন কমবে, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।

 

পিনাট বাটার বানানা শেক

১ কাপ ভ্যানিলা প্রোটিন পাউডার, অর্ধেক কলা, ১ চা চামচ পিনাট বাটারের সঙ্গে ১ কাপ জল মিক্সারে ভাল করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে লো-ক্যালোরি প্রোটিন শেক। লিভারের সমস্যা থাকলে এই প্রোটিন শেক শরীরে পুষ্টির ঘাটতিও মিটবে।

 

স্থূলতার পিছনে সবথেকে বড় দায়ী ফাস্টফুড। নিয়মিত রোল, চাউমিন, বিরিয়ানি, পিৎজা ও বার্গার খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই বিষয়ে নজর রাখতে হবে। মিষ্টি, চকলেট, আইক্রিমের ওপরে টানতে হবে রাশ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ