চল্লিশের পর সপ্তাহে দু’দিন এই সবজি খেলেই মজবুত থাকবে হাড়, চনমনে হবে শরীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  চল্লিশ পেরলেই মহিলাদের শরীরে হরমোনের পরিবর্তন দ্রুত শুরু হয় । ৩০ বছরের পর থেকে মহিলাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ,হাড় ক্ষয় , ক্লান্তি , ওজন বেড়ে যাওয়া সব সমস্যা ধীরে ধীরে দেখা দিতে থাকে । এই সময় খাবারের প্লেটে  সঠিক পুষ্টি না থাকলে শরীর আরও দুর্বল হয়ে পরে । তাই এই বয়সে মহিলাদের পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। 

নিউট্রিশন বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক প্রোটিন ও খনিজসমৃদ্ধ কিছু সবজি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে এই ঝুঁকি অনেকটাই কমানো যায়। এডামামে ৪০ বছরের ঊর্ধ্বে মহিলাদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী। পুষ্টিবিদ দীপশিখা জৈনের পরামর্শ, সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এক কাপ করে এডামামে খেলে মহিলাদের শরীরে প্রোটিন, ক্যালশিয়াম ও অ্যান্টি অক্সিড্যান্টের চাহিদা অনেকটাই পূরণ হয়। এডামামে আসলে কাঁচা সয়াবিন, যা হাড় শক্ত রাখতে এবং পেশির কার্যক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। এতে থাকা ভিটামিন কে ও ম্যাগনেশিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায়, আবার ফাইবার হজমশক্তি ঠিক রাখে। চল্লিশের পর অনেকেই গাঁটে ব্যথা ও দুর্বলতার কথা জানান।  এই সবজি সেই সমস্যা সমাধানে সাহায্য করে।  স্যালাড, স্যুপর মাধ্যমে যে কোনও ভাবে এডামামে খাওয়া যায়। তাই এই খাবারে একঘেয়েমিও আসে না।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ওষুধের উপর নির্ভর না করে খাবারের মাধ্যমেই শরীরকে ভিতর থেকে শক্ত করা জরুরি। নিয়মিত হাঁটাহাঁটি, পর্যাপ্ত জল খাওয়া এবং প্রোটিনসমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ে তুললে মেনোপজ পূর্ব ও পরবর্তী সময় অনেকটাই স্বস্তিদায়ক হয়। তাই চল্লিশের পর নিজের যত্নে ছোট্ট এই সবজি হতে পারে মহিলাদের বড় ভরসা। 

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?