কিছু খেলেই পেট ফাঁপছে ? ঘরোয়া টোটকা’ই লুকিয়ে সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি : কিছু খেলেই পেট ফুলে ফেঁপে অ্যাসিডিটি হচ্ছে! অল্প কিছু খেলও পেট একবারে টাইট হয়ে থাকে অনেকের। এহেন সমস্যায় যারা ভুগছেন তাঁদের অনেকে মুঠো মুঠো ওষুধেই ভরসা রাখেন। যা একেবারেই ঠিক নয় বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। আপনি কী জানেন ঘরোয়া কিছু টোটকা মেনে চললেই এত ভোগান্তি পোহাতে হবে না আপনাকে। তবে জেনে নিন পেট ফেঁপে যাওয়ার সমস্যা থেকে আরাম পাবেন কীভাবে।

অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন :  পেট ফাঁপার অন্যতম কারণ হতে পারে বেশি তেলযুক্ত খাবার খাওয়া। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তবে যতটা পারবেন দূরে থাকুন এইসমস্ত খাবারগুলো থেকে। বাইরের খাবারও এড়িয়ে চলুন। এর পরিবর্তে ভরসা রাখতে পারেন বাড়ির সেদ্ধ শাক সবজির উপর। পাতলা ঝোল বা হালকা তেলমশলার খাবার।

ফাইবার ও ফ্যাটের থেকে সাবধান :  অধিক ফাইবার ও ফ্যাট সমৃদ্ধ খাবার খেলে স্বাস্থ্যের জন্য ভাল নয়। শরীর খুব সহজে ফ্যাট সমৃদ্ধ খাবার হজম করতে পারে না। যার ফলে পেট ফেঁপে যায়। তাই ফাইবার ও ফ্যাট সমৃদ্ধ খাবার কম পরিমাণে খাওয়ার চেষ্টা করুন।

ধীরে খান : খাওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। হাতে সময় নিয়ে খেতে বসুন। খাবার সময় তাড়াহুড়ো করলে সেই খাবারগুলো ভাল করে চেবানো হয় না। ফলে হজম ও হয় না সহজে। অন্যদিকে একটু খেয়ে পেটও ভরে যায়। তাই খাবারকে উপভোগ করতে ও পেট সুস্থ রাখতে চাইলে ধীরে ধীরে খান।

খাওয়ার পর হাঁটুন :  খাবর পর রোজ হাঁটতে বেরোন। বাড়ির বাগানে, রাস্তায় একটু ঘোরাঘুরি করুন। এতে হজম প্রক্রিয়া হবে দ্রুত। অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটা জরুরী।

কোল্ড ড্রিংকস থেকে দূরে থাকুন :  অনেকে গরমে কোল্ড ড্রিংকসের উপর ভরসা রাখেন। কথায় কথায় চুমুক দেন কোল্ড ড্রিংকসে।  এর বদলে ভরসা রাখুন জল বা ওআরএস। শুধু জল খেতে না পারলে বাড়িতে লবন চিনি দিয়ে ওআরএস বানিয়ে একটু একটু করে খেতে পারেন। তবে অধিক নয়।

উল্লেখ্য, হজমের সমস্যায় কোন খাবার আপনার ডায়েটে রাখবেন, কোনটাই বা বাদ দেবেন এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?