সংবিধান রচনায় এই ১৫ নারীর অবদান জানেন কী ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মেয়ে মানেই গৃহবন্দিনী নয়। ঘরে ও বাইরের কাজে সমান পটু ও দক্ষতা দেখিয়ে আসছে নারীরা।তবে আজ থেকে বহু বছর আগে তা প্রমাণ করেছে নারীরা।ইংরেজদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীদেরও অবদান অনেক। আপনি কী জানেন দেশের সংবিধান রচনার পেছনে কোন কোন নারীর অবদান ছিল। ইতিহাস বলছে, ভারতবর্ষের সংবিধান রচনার পিছনেও রয়েছেন ১৫ জন মেয়ের কৃতিত্ব। জেনে নিন তাঁরা কারা কারা।

আম্মু স্বামীনাথন : ভারতছাড়ো আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আম্মু স্বামীনাথন। ১৯৪২ সালে ভারতছাড়ো আন্দোলনে জড়িত থাকার জন্য তাঁকে জেলে যেতে হয়েছিল। তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যবিবাহ ও দেবদাসীর মতো কুপ্রথা দূরীকরণে অবদান রেখেছেন আম্মু স্বামীনাথন।

কমলা চৌধুরী : মিরাটের বাসিন্দা ছিলেন কমলা চৌধুরী। স্বাধীনতা সংগ্রামের সময় ছয়বার জেল খেটেছিলেন তিনি।এক সভায় তেরঙ্গা উত্তোলনের জন্য ব্রিটিশদের হাতে কারাবন্দিও হয়েছিলেন তিনি।

সরোজিনী নাইডু : ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু (কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি)। স্বাধীনতার জন্য লড়াই করেছেন তিনি। প্লেগ মহামারীর সময় কাজ করেছেন। আন্দোলনে যোগ দিয়ে একাধিকবার জেলও হয়েছে তাঁর।

বেগম কুদসিয়া : পাঞ্জাবের এক রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন বেগম কুদসিয়া আইজাজ রসুল। হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে তিনি সওয়াল করেছিলেন। তিনি ছিলেন গণপরিষদে একমাত্র মুসলিম নারী।

দূর্গাবাই দেশমুখ : মাত্র ১২ বছর বয়সে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন রাজমুন্দ্রির দূর্গাবাই দেশমুখ। পাশাপাশি লবন সত্যাগ্রহে এও অংশ নিয়েছিলেন। অন্ধ্র প্রদেশের দুর্গাবাই দেশমুখ ইংরেজি মাধ্যম স্কুল বর্জন করেছিলেন এবং মাত্র ১০ বছর বয়সে মহিলাদের জন্য একটি হিন্দি স্কুল খোলেন।

অ্যানি মাসকারেন : ত্রিবাঙ্কুর স্টেট কংগ্রেসের প্রথম মহিলা সদস্য অ্যানি স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে বহুবার কারাবাস করেছিলেন।

হংস জীবরাজ মেহতা : লিঙ্গ সমতার নেতৃত্ব দিয়েছিলেন গুজরাটের হংস জীবরাজ মেহতা। ‘অল ইন্ডিয়া উইমেন’স কনফারেন্স’-এর প্রেসিডেন্ট ছিলেন তিনি।

মালতী চৌধুরী: কৃষকদের অধিকারের জন্য লড়েছিলেন তিনি। মালতী চৌধুরী কলকাতায় জন্মগ্রহণ করেন। পরে ওড়িশায় চলে যান। গান্ধীজি তাকে ‘ঝড়ো’ বলতেন। দরিদ্র কৃষক ও আদিবাসীরা তাকে ‘উড়িষ্যার মা’ বলে ডাকতেন।

রেণুকা রাই: পশ্চিমবঙ্গ থেকে গণপরিষদের সদস্য হয়েছিলেন রেণুকা। তিনি পৈতৃক সম্পত্তিতে নারীদেরও যে উত্তরাধিকার রয়েছে তাঁর জন্য মহিলাদের পক্ষে লড়েছিলেন ।

রাজকুমারী অমৃত কৌর : তিনি ছিলেন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। ভারতের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস (AIIMS) ছাড়াও টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সেন্ট্রাল লেপ্রসি অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

পূর্ণিমা ব্যানার্জী : স্বাধীনতা সংগ্রামী অরুণা আসাফ আলির ছোট বোন ছিলেন পূর্ণিমা ব্যানার্জী। বিখ্যাত ডান্ডি মার্চ এবং ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন। ২৪ দিনের ডান্ডি মার্চ এবং ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণের জন্য জেলে গিয়েছিলেন।

সুচেতা কৃপালানি: ভারত ছাড়ো আন্দোলনের জন্য এক বছর কারাবাস হয়েছিল সুচেতা কৃপালানির। তিনিই ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী(উত্তরপ্রদেশ)।

বিজয়লক্ষ্মী পণ্ডিত: পণ্ডিত নেহেরুর বড় বোন হলেন বিজয়লক্ষ্মী।ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার প্রতিবাদে দল ত্যাগ করেছিলেন।

লীলা রায় : নোয়াখালি দাঙ্গায় ৪০০ জন নারীকে রক্ষা করেছিলেন লীলা রায়। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। নোয়াখালী দাঙ্গার সময় তিনি একটি ত্রাণ কেন্দ্র খুলে ৬ দিনে ৯০ মাইল হেঁটে ৪০০ নারীকে বাঁচিয়েছিলেন।

দক্ষিণানি ভেলায়ুধন: কেরালার বাসিন্দা দক্ষিণানি ভেলায়ুধন ছিলেন গণপরিষদে একমাত্র দলিত মহিলা। ১৯৪৫ সালে কোচিনের লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন এই দলিত নেত্রী।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষার দাপট

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু