হাতের তালু দেখেই জেনে নিন মানুষটি আসলে কেমন, রইল কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন মানুষকে দেখে তার সম্বন্ধে সঠিক সিদ্ধান্তে না আসতে পারলেও হাতের তালু দেখে অনেক কিছু বলে দেওয়া যায়। যেমন উক্ত মানুষটির মানসিকতা, ব্যবহার, চালচলন। জেনে নিন হাতের তালুর কোন লক্ষণ কী নির্দেশ করে।

যে সকল মানুষের হাটের তালু তাদের আঙুলের চেয়ে দীর্ঘ, তারা সূক্ষ্ম বিচার করতে পারে না। সূক্ষ্ম কাজের ক্ষেত্রে তারা বিশেষ পটুও হয় না। এই সকল জাতক-জাতিকা সূক্ষ্ম বিচার না করে সহজেই সন্তুষ্ট হয় এবং বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হন।

জাতক-জাতিকার করতল কোমল হলে তারা শারীরিক ও মানসিক দিক থেকে দুর্বল হয়।

যে সকল জাতক-জাতিকার হাটের তালু মোটা, তারা সব সময় খুব অস্থির থাকেন। স্বার্থপর এবং অহংকারী প্রকৃতির হন।

আঙুলের অগ্র ভাগ মোটা হলে বুঝতে হবে সেই জাতক-জাতিকা কারিগরি কাজে পটু। এরা চঞ্চল, দাম্ভিক এবং দৃঢ়প্রতিজ্ঞ হয়।

যে সকল জাতক-জাতিকার আঙুল চৌকো এবং আঙুলের গাঁটগুলি মোটা প্রকৃতির হয়, তারা খুব চিন্তা করে। এরা বিশ্বাসী, ধীর-স্থির এবং সত্যবাদী হয়। আইন, ইতিহাস, ব্যাকরণ, গণিতশাস্ত্র, কৃষিবিদ্যা, চিকিৎসাবিদ্যা প্রভৃতিতে যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়।

তর্জনীর নিম্নভাগ অর্থাৎ তর্জনী এবং তালুর সংযোগস্থল হল বৃহস্পতির স্থান। সেই স্থান যে সকল জাতক-জাতিকার উচ্চ হয়, তাঁরা ধার্মিক, আমোদপ্রিয় এবং উচ্চাভিলাষী প্রকৃতির হন। এরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসেন।

মধ্যমার নিম্নভাগ, অর্থাৎ মধ্যমা এবং তালুর সংযোগস্থল শনির ক্ষেত্র। সেই স্থান উচ্চ হলে জাতক-জাতিকারা কাজকর্মে বিজ্ঞ হয়। নির্জনতা এবং ধর্ম আলোচনায় আনন্দ পায়।

অনামিকার নিম্নভাগ, অর্থাৎ অনামিকা এবং তালুর সংযোগস্থল হল রবির স্থান। সেই স্থান উচ্চ হলে জাতক-জাতিকা শিল্পবিদ্যা ও সাহিত্যে পারদর্শী হয়।

কনিষ্ঠার নিম্নভাগ, অর্থাৎ কনিষ্ঠা এবং তালুর সংযোগস্থল হল বুধের স্থান। সেই স্থান উচ্চ হলে জাতক ভ্রমণপ্রেমী, চঞ্চলমনা, রসিকতাপ্রিয়, কর্মী, সাহিত্য ও শিল্পে পারদর্শী হয়। এরা শাস্ত্রানুশীলন করতে ভালবাসে।

বৃদ্ধাঙ্গুলির নিম্নভাগ, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি এবং তালুর সংযোগস্থল হল শুক্রের স্থান। সেই স্থান উচ্চ হলে জাতক-জাতিকারা নম্র স্বভাবের হয়। মনে মায়া-মমতা থাকে। পরহিতৈষী ও সঙ্গীত অনুরাগী হন।

শুক্রের স্থানের বিপরীত দিক হল চন্দ্রের স্থান। সেই স্থান উচ্চ হলে জাতক-জাতিকা সঙ্গীত অনুরাগী, সৌন্দর্য প্রিয় ও শিষ্টাচারী হয়।

ফ্যাকাসে বা বিবর্ণ রঙের হাতের তালুবিশিষ্ট ব্যক্তি সাধারণত নিম্ন প্রাণশক্তিযুক্ত হন। এদের উদ্দীপনা এবং উত্তেজনা কম। স্বার্থপরতা, অহংকার, সংবেদনহীনতা বা সহানুভূতিহীনতা, উদ্যম বা উৎসাহের অভাব এই সকল জাতক-জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায়। কখনও কখনও এই ধরনের ব্যক্তিরা রহস্যময় আচরণও করেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের