দুধেরও রয়েছে রকমফের, আপনার স্বাস্থ্যের জন্য কোনটি উপকারি, জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : দিনে দিনে বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছচ্ছে। বছরের এই সময়ে দেশের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পায়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার পরেও খুব বেশি উন্নতি হয় না। একাধিক নিয়ম ও সতর্কতার মধ্যে দিয়ে চলতে হয় দেশবাসীকে। এই সবকিছুর পাশাপাশি শরীর সুস্থ রাখতে খাদ্যের দিকেও নজর দিতে হবে। এই দূষণের মধ্যেও কোন জাতীয় দুগ্ধ খেলে শরীর কিছুটা হলেও সুস্থ থাকবে তা সম্পর্কে জানিয়েছেন গুরুগ্রামের গ্যাস্ট্রোনিওট্রোলজিস্ট।

দুধ সকলে খেতে পারেন না। কিন্তু বলা হয়ে থাকে খাদ্য তালিকায় এটি এড়িয়ে না যাওয়াই ভাল। দুধে থাকা ক্যালসিয়াম, গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন জোগাতে সাহায্য করে এটি। সুষম খাদ্যের মধ্যে দুধ অন্যতম। দুধ মূলত দুধরনের হয়ে থাকে। প্রোটিনের ওপর নির্ভর করে এটি হয়ে থাকে।  A1 এবং A2। কিন্তু ভারতে দূষণের মধ্যে খাদ্যতালিকা সঠিক হওয়া উচিত। দুধকে সুষম খাদ্য বলা হয়ে থাকে।

দূষণের মরশুমে গুরুগ্রামের নারায়ণ হাসপাতালের গ্যাস্ট্রোনিওট্রোলজিস্ট, হেপাটোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের পরিচালক এবং সিনিয়র কনসালট্যান্ট ডঃ সুকৃত সিং শেঠি জানিয়েছেন, A1 এবং A2 দুধের জাতের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে হবে। দূষণের সময় এই A1 এবং A2 দুধ কীভাবে হজমে প্রভাব ফেলে তা জানা যাবে।

A1 দুধ কী সমস্যা তৈরি করে?

কেউ যদি A1 দুধ খায়, সেক্ষেত্রে অন্ত্রে সমস্যা তৈরি হতে পারে। এই জাতীয় দুধে বিটা-কেসিন A1 নামক প্রোটিন থাকে। হজমের ক্ষেত্রে BCM7 নিঃসরণ করতে পারে। কারও কারও  পেট ফাঁপা বা পেট খারাপ হতে পারে। এই জাতীয় দুধের প্রোটিন হজমের সময় BCM7 নামক একটি পেপটাইড নিঃসরণ করে। সেটি অন্ত্রের সমস্যা তৈরি করে। বায়ু দূষণের সময় A1 দুধ আরও সমস্যা বাড়িয়ে তুলতে পারে। অন্ত্রের ওপর ক্ষতি করে এমন খাবার বন্ধ করতে হবে।

A2 দুধ কেন সহায়ক?

A1 দুধের পাশাপাশি A2 দুধ পাওয়া যায়। এই জাতীয় দুধে পেপটাইড থাকে না। এই পেপটাইড অন্ত্রে ক্ষতি করে। গ্যাস্ট্রোনিওট্রোলজিস্ট মন্তব্য করেছেন, A2 দুধে সেই পেপটাইড থাকে না। এটি হজম করতে সাহায্য করে। চিকিৎসকরা জানান, অনেকেই সাধারণ দুধ খেলে পেট ফাঁপা বা অস্বস্তি অনুভব করেন। তাঁদের জন্য এই A2 দুধকে উপযুক্ত। “যাদের হজমশক্তি ভালো, তাদের জন্য A1 এবং A2 দুধ উভয়ই নিরাপদ। ল্যাকটোজ সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের জন্য A2 দুধ সুবিধার হতে পারে। দূষণের মধ্যে শরীর সুস্থ রাখতে এটি অত্যন্ত সহায়ক হবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক