চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৈশাখ আসার আগে এই ৫টি বাস্তু টিপস মেনে চলুন, আর্থিক সমস্যা দূর হবে

নিজস্ব প্রতিনিধি : বাংলা ক্যালেন্ডারে প্রথম মাস বৈশাখ। এই সময় বাড়িতে শক্তির পরিবর্তন হয়। এই সময়কে বিশেষ বলে মনে করা হয়। বৈশাখ মাসের আগমন কেবল পঞ্জিকার পরিবর্তনই নয়, গ্রহ-নক্ষত্রের প্রভাবেরও ইঙ্গিত দেয়। বিশ্বাস করা হয় যে বৈশাখ মাস আসার আগে বাড়িতে ছোটখাটো বাস্তু পরিবর্তন আনলে সারা বছর আর্থিক অবস্থার উন্নতি হয়।

দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই কঠোর পরিশ্রম করি, অনেক সময় তা লাভদায়ক হয়না। এই সময় কিছু বাস্তু টিপস মেনে চললে ইতিবাচক শক্তিই বৃদ্ধি করে না।  বাড়িতে সুখ, শান্তি এবং স্থিতিশীলতাও নিয়ে আসে। বৈশাখকে ‘মাধব মাস’ বলা হয়। এটি ভগবান বিষ্ণুর প্রিয় মাস বলে মনে করা হয়। এই সময়ে সৌরশক্তি তীব্র হয়। জীবনে পরিবর্তন আসে। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে এই সময়ে যদি জল উপাদান এবং উদ্ভিদের ভারসাম্য ঠিক রাখলে জন্মকুণ্ডলীর অনেক দোষের প্রভাব হ্রাস করা যেতে পারে।

মনের দরজায় জল দেওয়া উপকার। এটি করলে নেতিবাচক পরিস্থিতি দূর হয়। বাড়ির প্রধান দরজা হল শক্তির প্রবেশদ্বার। বৈশাখ মাসের আগে  মূল দরজা ভালোভাবে পরিষ্কার করুন। দরজার দুই পাশে জল ভর্তি মাটি ও তামার পাত্র রাখুন। জল রাহু ও কেতুর প্রভাবকে শান্ত করে। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারেনা।

ধন-সম্পদের পথ খুলে দেওয়ার জন্য উত্তর-পূর্বকোনে একটি মাটির পাত্র রাখুন। এই দিকটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। মাটির পাত্রটি যেন কখনও খালি না থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ব্যক্তি বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। এখানে জলীয় উপাদান রাখলে প্রজ্ঞা শান্তি ও আর্থিক  স্থিতিশীলতা আসে।

সকালে ও সন্ধ্যায় তুলসীগাছে জল দিন এবং প্রদীপ জ্বালান। এদিকে ছোট উপাদান মনে হলেও এর প্রভাব গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তুলসীকে। এর ফলে বিষ্ণুদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়।

কর্মজীবনে উন্নতি আনতে গেলে অগ্নি কোনটি পরিষ্কার রাখুন। দক্ষিণ পূর্ব দিকের পুরোনো জিনিসপত্র ও আবর্জনা জমা থাকলে সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এই দিকের সঙ্গে মঙ্গল গ্রহের সম্পর্ক রয়েছে। এটিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখলে কর্মজীবনে বাধা থাকলে তা দূর হবে।

উত্তর দিকে মানিপ্লান্ট রাখলে আয়ের প্রবাহ বৃদ্ধি পায়। একটি কাঁচের পাত্রে জল ভরে তাতে মানিপ্লান্ট রাখলে ঘরের উত্তর দিকে রাখুন। উত্তর দিকটি কুবেরের দিক বলে মনে করা হয়। এখানে জল ও সমুদ্রের ভারসাম্য বজায় রাখলে সম্পদ আকৃষ্ট হয়

 

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ